চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক পার্টি এককভাবে অংশ নেবে: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার ৫ নভেম্বর নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। ওনাদের বিষয়ে ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেবো না। বাট এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব।

বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই।

তিনি বলেন, অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করবো।

Reneta

এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহ্বায়ক নাহিদ ইসলামএককভাবে অংশএনসিপিজাতীয় নাগরিক পার্টিনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT