চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দুই ছবি আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। এ বছর ২৮টি বিভাগে মোট ৩০টি পুরস্কার দেয়া হচ্ছে। এরমধ্যে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া ২টি সিনেমা দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ২টি সিনেমা এরইমধ্যে আইস্ক্রিনে দেখতে পারছেন দর্শক। ছবি দুটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’ এবং অন্যটি মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’।

এরমধ্যে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমাটি দুটি বিভাগে পুরস্কার পেয়েছে। এই সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ শিশু শিল্পী’ নির্বাচিত হয়েছেন লিয়ন, একই ছবির জন্য শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার দেয়া হয়েছে আরিফ হোসেন আনাইরাকে।

নুরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আম কাঁঠালের ছুটি’র জন্য এরআগে সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলো লিয়ন, এবার জাতীয় পুরস্কার পেল। এটা নিঃসন্দেহে আমার এবং পুরো টিমের জন্য এটা বড় খবর। সেই সাথে আনাইরাকে শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার দেয়া বাড়তি পাওনা। ‘আম কাঁঠালের ছুটি’ সবার প্রতি কৃতজ্ঞ।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘রক্তজবা’ জাতীয় পুরস্কার পেয়েছে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ শাখায়। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপনে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে নাম এসেছে এই ছবির নির্মাতা নিয়ামুল মুক্তার।

শুক্রবার ‘রক্তজবা’র চিত্রনাট্যকার হিসেবে নাম আসায় বিষয়টি খোলাসা করেন নির্মাতা নিয়ামুল মুক্তা। জানান, “আমার সিনেমা ‘রক্তজবা’র চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান, অথচ তার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাম এসেছে আমার! যেটা কোনোভাবেই আমার অর্জন নয়, সেটা কী করে আমার নাম এলো, বুঝতে পারছি না। এটি আমি প্রত্যাখ্যান করছি।”

Reneta

সেই সাথে তিনি বলেন,“আমি চাই যাঁর অবদান, তাকেই যেন সেই স্বীকৃতি দেয়া হয়।” এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। তবে মন্ত্রণালয়ের একাধিক সদস্য জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ভুলে নির্মাতার নাম চলে আসছে শিগগির তা সংশোধন করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনআম-কাঁঠালের ছুটিওটিটি প্লাটফর্মজাতীয় চলচ্চিত্র পুরস্কারনির্মাতামোহাম্মদ নুরুজ্জামানরক্তজবাশ্রেষ্ঠ চিত্রনাট্যকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

একটি দল রাজনীতিতে এসে ক্রমাগত মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT