চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজায় বেঁচে ফেরা নাসিমার জীবনসংগ্রাম থামল পদ্মার বাসডুবিতে

শাহ আলম শাহীশাহ আলম শাহী
২:১৭ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দিনাজপুরের নাসিমা বেগমের জীবনসংগ্রাম শেষ পর্যন্ত থেমে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় তিনি নিহত হন।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা ভাগনি তাজমিরা খাতুন এবং শিশুপুত্র আব্দুর রহমান। ঈদুল ফিতর উপলক্ষে তিনি রাজবাড়ীর কালুখালীতে ভাগনির বাড়িতে যান। ঈদ শেষে গত বুধবার বিকেলে নাসিমা, তার অন্তঃসত্ত্বা ভাগনি তাজমিরা, ভাগনি জামাই আব্দুল আজিজ এবং শিশু আব্দুর রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাসিমা বেগম (৪০) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্যআটরাই গ্রামের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি। জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আদায়ের জন্য ওজু করতে বাস থেকে নেমে যাওয়ায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান আব্দুল আজিজ। পরে প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নদী থেকে নাসিমাসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নাসিমার বড় বোন সানোয়ারা জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে নাসিমা ছিলেন সবার ছোট। প্রায় এক যুগ আগে তার বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়িতেই থাকতেন। জীবিকার প্রয়োজনে আবার ঢাকায় কাজ শুরু করার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার শেষ যাত্রা।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকারি সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকেও ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Reneta

উল্লেখ্য, ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে নাসিমা বেগম ধ্বংসস্তূপের নিচে টানা তিন দিন আটকে ছিলেন। পরে জীবিত উদ্ধার করা হয় তাকে। সেই ঘটনার পর দীর্ঘদিন গ্রামে থাকলেও পরিবারের দায়িত্ব নিতে আবারও কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে নিহতদের মরদেহ বাড়িতে নেওয়ার পথে কুষ্টিয়া এলাকায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলেও পড়ে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিমাবাসডুবিরানা প্লাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT