চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’, ভক্তরা বলছেন ‘ভেবে দেখতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ২৩, মে ২০২৩
বিনোদন
A A

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলির সঙ্গে ডিয়ার অ্যালাইনের সম্পর্ক ভেঙে গেছে। জনপ্রিয় এই জুটির ছয় বছরের সম্পর্ক ছিল। এক ভিডিওর মাধ্যমে নিজেই এই খবর ভক্তদের জানিয়েছেন তারা।

শেয়ার করা ভিডিওতে সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন মুহূর্ত জুড়ে দেয়া হয়েছে। নাস জানিয়েছেন, প্রায় ১৩ মিনিটের এই ভিডিওটি তার শেয়ার করা সবচেয়ে দীর্ঘ ভিডিও।

সম্পর্কের ভালো সময় ও খারাপ সময়গুলো ভিডিওতে তুলে ধরেছেন তারা। বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর ভিডিওর পাশাপাশি শেয়ার করেছেন ঝগড়া ও খারাপ কিছু মুহূর্তগুলোও। জানিয়েছেন কেন তাদের সম্পর্কটি টিকলো না।

অ্যালাইন জানিয়েছেন, নাসের কাছ থেকে যতটুকু মনোযোগ ও সংযোগ তিনি চাইছেন, সেটি পূরণ করতে পারছিলেন না নাস। নাস সবসময় তার কোম্পানি নিয়েই ব্যস্ত। নাস বলেন, ব্যস্ততার কারণে তিনি নিজের খেয়াল রাখার সময়ও পান না। একারণেই সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভিডিওর এক পর্যায়ে নাস বলেন, ‘অ্যালাইন ও আমি ভালো বন্ধু হিসেবে থাকবো। আমাদের কোনো অনুশোচনা নেই।’

জনপ্রিয় এই জুটির সম্পর্ক ভেঙে যাওয়ায় মন ভেঙে গেছে ভক্তদের। কমেন্ট বক্সে অনেকেই তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। কেউ বলছেন, ‘এটি পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’। কেউ কেউ আবার ‘আরেকটু ভেবে দেখার কথা বলছেন। আবার কিছু ভক্ত মনে করছেন এটা ‘পাবলিসিটি স্টান্ট’।

Reneta

বাংলাদেশী তরুণ জনগোষ্ঠীর একটা বিশাল অংশ সময় ব্যয় করে ফেসবুকে ভিডিও কন্টেন্ট দেখে। ভিডিও নিয়ে এই উন্মাদনার যুগে বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, তথ্যমূলক ও অনুপ্রেরণাদায়ক কোনো ফেসবুক ভিডিও পেজের কথা যদি বলা হয়, তাহলে শুরুর দিকেই থাকবে নাস ডেইলি।

নাস ডেইলির প্রকৃত নাম নুসায়ের ইয়াসিন। ইসরায়েলের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান শহর আরাবায় বেড়ে উঠেছেন তিনি।

সূত্র: মাস্ট শেয়ার নিউজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভিডিওলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: টেক্সাসের ফ্রিপোর্টে 'স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ'-এর একটি তেলের ট্যাংক ও অপরিশোধিত তেলের পাইপলাইন।

কৌশলগত তেলের মজুত কার কত, কেমন অবস্থা বাংলাদেশের?

মার্চ ২৪, ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে আলোচনায় সমাধানের আহ্বান ইইউ প্রধানের

মার্চ ২৪, ২০২৬

১৩৩ অধ্যাদেশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যস্থতার আলোচনা ইসলামাবাদে?

মার্চ ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT