চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বদলীয় বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি, আসতে পারে বড় সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ন ০৮, মে ২০২৫
আন্তর্জাতিক
A A

পহেলগামে হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে ভারত। বুধবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে ‘অপারেশন সিঁন্দুর’ পরিচালনা করে ভারতীয় সশস্ত্রবাহিনী। এরপরই আবারও সর্বদলীয় বৈঠক ডাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় হবে এই বৈঠক হবে। সেখানে বড় কোনও সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটকদের বেছে তাদের ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। নাম, পরিচয় জেনে নিয়েই গুলি চালানো হয়। নির্মম হামলার জেরে মোট ২৬ জনের প্রাণ গিয়েছিল।

বুধবার রাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। পাকিস্তানও পাল্টা হামলা চালায় যেখানে নিহত হয় ১৫ ভারতীয়। এই ঘটনার পর আরও কড়া পদক্ষেপ করার জন্য এই সর্বদলীয় বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে এখনও কেউ মুখ খোলেননি।

এর আগে, গত ২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের ডাকে ওই বৈঠক হয় ২২ এপ্রিল পহেলগামে হামলার প্রেক্ষিতে। ওই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই ছিলেন না। এবার থাকবেন। আর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সামরিক আঘাত নিয়ে রাজনৈতিক দলগুলোকে তথ্য দেবে বলেও ধারণা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিপাকিস্তানভারতভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT