চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন প্রতিনিধি পরিষদের একটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামা জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জন এফ কেনেডির নাতি এবং স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের চাচাতো ভাই জ্যাক শ্লসবার্গ গত নভেম্বর নিউইয়র্কের ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রার্থিতা ঘোষণা করেন। তিনি কেনেডি পরিবারের প্রথম সরাসরি উত্তরসূরি হিসেবে নির্বাচিত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনটি বর্তমানে ডেমোক্র্যাট প্রতিনিধি জেরি ন্যাডলারের দখলে রয়েছে, যিনি ১৯৯২ সাল থেকে নিউইয়র্ক সিটির এই এলাকা প্রতিনিধিত্ব করে আসছেন এবং মেয়াদ শেষে অবসর নিচ্ছেন।

ডেমোক্র্যাটিক রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ন্যান্সি পেলোসি এ বিষয়ে সিএনএনের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। যদিও তিনি মেয়াদ শেষে অবসর নিচ্ছেন, তবু দলীয় রাজনীতি নিয়ে মতামত জানাতে পিছপা হননি তিনি।

গত মাসে এক বৈঠকে পেলোসি নিজের দলের কয়েকজন সদস্যের কড়া সমালোচনা করেন। হাউস ওভারসাইট কমিটির প্রায় অর্ধেক ডেমোক্র্যাট সদস্য জেফ্রি এপস্টিন তদন্তে সমন অমান্যের অভিযোগে বিল ও হিলারি ক্লিনটনকে কংগ্রেস অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Reneta

ন্যান্সি পেলোসির এই সমর্থনের খবর প্রথম প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস।

৩৩ বছর বয়সী জ্যাক শ্লসবার্গ ক্যারোলিন কেনেডি ও এডউইন শ্লসবার্গের কনিষ্ঠ সন্তান। প্রচারণা ঘোষণার এক ভিডিওতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন এবং জীবনযাত্রার ব্যয় সংকটকে গুরুত্ব দিয়ে বলেন, ‘আমরা আরও ভালো কিছুর যোগ্য। আর সেটা শুরু হবে ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলে।’

২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের পর দল সংস্কারের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিতি পান শ্লসবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যতিক্রমী ও ভাইরাল ভিডিওগুলোও বেশ আলোচিত। তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগে এই দক্ষতা তাকে এগিয়ে রাখবে বলে তিনি মনে করেন।

ডেমোক্র্যাটিক পার্টির তরুণ ও প্রগতিশীল ধারার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন শ্লসবার্গ। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে তিনি জোহরান মামদানিকে সমর্থন দেন এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে উপেক্ষা করার বিষয়ে বিতর্কিত মন্তব্যও করেন।

কেনেডি পরিবারের তিন প্রজন্ম নির্বাচিত পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছেন জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি ও ম্যাসাচুসেটসের দীর্ঘদিনের সিনেটর টেড কেনেডি।

তবে ট্রাম্প প্রশাসনের মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অবস্থানের সমালোচনা করেছে কেনেডি পরিবারের বড় একটি অংশ। গত সেপ্টেম্বরে শ্লসবার্গ তার চাচাতো ভাইকে ‘জনস্বাস্থ্য ও মার্কিন বৈজ্ঞানিক নেতৃত্বের জন্য হুমকি’ বলে মন্তব্য করেন।

নিউইয়র্কের ১২তম ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক মনোনয়নের দৌড়ে আরও রয়েছেন অঙ্গরাজ্যের আইনপ্রণেতা মাইকা লাশার ও অ্যালেক্স বোরেস, পাশাপাশি প্রখ্যাত আইনজীবী ও ট্রাম্প সমালোচক জর্জ কনওয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যাক শ্লসবার্গন্যান্সি পেলোসিমার্কিন কংগ্রেস আসনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT