দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক মো. নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন।
তাকে নিয়োগ দিতে বৃহস্পতিবার (৩০ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।








