চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল: একাদশে জায়গা পেতে যাদের সঙ্গে লড়াই করবেন নাহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ন ২৭, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা। পিএসলে তার দল পেশোয়ার জালমি ইতিমধ্যেই খেলে ফেলেছে লিগ পর্বের পাঁচ ম্যাচ। আসরের মাঝামাঝিতে দলে যোগ দেয়ায় একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের পেসারকে লড়াই করতে হবে অন্যদের সঙ্গে।

শনিবার সন্ধ্যায় পিএসএল খেলতে ঢাকা ছাড়েন নাহিদ। তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। টাইগার পেসারের হোটেলে পৌঁছানোর একটি ভিডিও দিয়ে শিরোনামে লিখেছে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’

স্কোয়াডে যুক্ত হওয়ার পরদিন, অর্থাৎ সোমবার রাত ৯টায় ম্যাচ রয়েছে নাহিদের দলের। তবে অনুশীলন ছাড়াই দলটি তাকে খেলাবে কিনা সেটাও দেখার। এছাড়া ফ্র্যাঞ্চাইজিটির একাদশে সুযোগ পেতে রানাকে লড়তে হতে পারে দুই বিদেশি পেসার আলঝারি জোসেফ ও লুক উডের সঙ্গে। চলতি আসরে এপর্যন্ত প্রতিটি ম্যাচই খেলেছেন ক্যারিবীয় পেসার জোসেফ। ৫ ম্যাচে ৭ উইকেট নিলেও ইকোনমি (৯.১০) খুব একটা ভালো নয়।

অন্যদিকে, ইংল্যান্ডের গতিতারকা লুক উডকে নেয়া হয়েছিল মূলত নাহিদ রানার বিকল্প হিসেবে। কিন্তু রানা দলে যুক্ত হওয়ার পরও তাকে রেখে দিয়েছে পেশোয়ার। আসরে এপর্যন্ত ৩টি ম্যাচ খেলে বাঁহাতি পেসার ৬.৮১ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেছেন। এপর্যন্ত পেশোয়ারের ৫ ম্যাচে পালাবদল করে খেলানো হয়েছে ৫ বিদেশিকে। এরমধ্যে মিচেল ওয়েন ও জোসেফ প্রায় নিয়মিত। অস্ট্রেলিয়ান ওয়েন অলরাউন্ডার হওয়ায় তার রয়েছে বাড়তি চাহিদা। তাতে রানাকে লড়তে হচ্ছে বাকিদের সঙ্গে, যদিও পেসার হিসেবে তার মূল প্রতিদ্বন্দ্বী জোসেফ-উড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উডজোসেফনাহিদ রানাপিএসএলপেশোয়ার জালমিবাবরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় জ্বালানির দাম বাড়ায় এপ্রিলজুড়ে বিনামূল্যে গণপরিবহন ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

‘যখনই মাঠে ফিরি, ১২০ শতাংশ প্রস্তুত থাকি’

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিং স্টেশনে তদারকি জোরদার, ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ

মার্চ ২৯, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী হতে যাওয়া স্টেডিয়াম থেকে পড়ে দর্শকের মৃত্যু

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT