চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ফিফটি, নাহিদ-মেহেরবের দাপুটে বোলিংয়ে নর্থ জোনের দারুণ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইস্ট জোনকে হারিয়ে বিসিএল-২০২৬ আসর শুরু করেছিল নর্থ জোন। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক নাজমুল হোসেন শান্তর দল। নাহিদ রানা ও এসএম মেহেরব হোসেনের দাপুটে বোলিংয়ে সাউথ জোনকে দেড়শ রানের আগেই গুটিয়ে দেয়। পরে লিটন দাসের ফিফটিতে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে নর্থ জোন।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে সাউথ জোনকে আগে ব্যাটে পাঠায় নর্থ জোন। ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। জবাবে নেমে ২৫.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে নর্থ জোন।

আগে ব্যাটে নামা সাউথ জোন টপঅর্ডারে ব্যর্থতা দেখেছে। ১৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান মিলে ৫০ রান যোগ করেন। ৬৯ রানে সোহান ফিরে গেলে জুটি ভাঙে। ২৩ বলে ২৪ রান করেন সোহান।

ষষ্ঠ উইকেটে রবিউল হক ও মিঠুন মিলে যোগ করেন আরও ৫১ রান। দলীয় ১২০ রানে রবিউল আউট হলে জুটি ভাঙে। ২২ বলে ২৯ রান করেন রবিউল। এরপর ফের ধস নামে সাউথ জোনের ইনিংসে। মিঠুন একপ্রান্ত আগলে রাখলেও ২৪ রান যোগ করতেই অনপ্রান্তে টানা উইকেট হারিয়ে গুটিয়ে যায় সাউথ জোন। ৭৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন মিঠুন।

নর্থ জোনের হয়ে নাহিদ রানা ও মেহেরব হোসেন ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি করে উইকেট।

রানতাড়ায় নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় নর্থ জোন। হাবিবুর রহমান সোহান আউট হন ৬ বলে ১৪ রান করে। দুই বলের ব্যবধানে নাজমুল হোসেন খালি হাতে ফিরে যান। ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। তানজিদ তামিম ফিরে যান ১৩ বলে ১৮ রান করে।

Reneta

চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয় ও লিটন দাস মিলে যোগ করেন ৮০ রান। দলীয় ১১৭ রানে হৃদয় আউট হলে জুটি ভাঙে। ৪৬ বলে ৩৩ রান করেন হৃদয়। পরে আকবর আলিকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন। ২২ বলে ১৯ রান করেন আকবর। ৬৫ বলে ৫৫ রান করেন লিটন।

সাউথ জোন বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন। রবিউল হক নেন এক উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: নর্থ জোননাহিদবিসিএল-২০২৬মেহেরবলিটনলিড স্পোর্টসশান্তসাউথ জোনসোহান
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT