চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে, কোথায় বসছে নাগা-শোভিতার বিয়ের আসর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠানে খুশি দম্পতি, ফুলের পুষ্পাঞ্জলি দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ৮ আগস্ট বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। এবার অপেক্ষা তাদের নতুন জীবন শুরু করার। জানা গিয়েছিল, চলতি বছরের শেষের দিকে চার হাত এক হবে এই জুটির।

কয়েক দিন আগে এ জুটির বিয়ের উৎসব শুরু হয়েছে। যার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরও জানান শোভিতা। কিন্তু ঠিক কবে, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তা জানাননি। এবার জানা গেল, নাগা-শোভিতার বিয়ের দিন-ভেন্যু।

ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করবেন নাগা চৈতন্য ও শোভিতা। পারিবারিক সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা স্টুডিওসে বসবে বিয়ের আসর। সেখানে বিশেষভাবে তৈরি করা হবে মণ্ডপ। আর সেখানেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। খানিকটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তারা।

Banglabid

তবে অন্য একটি সূত্রের খবরে শোনা যাচ্ছে, জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন নাগা-শোভিতা। সেখানেও নাকি মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিও অবস্থিত বানজারা হিলসে। যেখানে প্রায় ৬০টিরও বেশি ছবির শুটিং হয়েছে। তবে কি সিনেমার সেটেই বিয়ে সারবেন নাগা-শোভিতা? সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে।

নাগা-শোভিতার বিয়ের দিন-তারিখ নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগা কিংবা শোভিতা।

এদিকে সামান্থা শান্তির খোঁজে পাড়ি দিয়েছেন রাজস্থানে। রণথম্বোরের জঙ্গলে একাকী ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাতেই আবার নেটিজেনের মন্তব্য, ‘প্রকৃতি সমস্ত ব্যথা নিরাময় করে।’

Reneta

এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের গোয়ায় নাগা ও সামান্থা দুই রীতি মেনে বিয়ে সেরেছিলেন। চার বছরের দাম্পত্যের পর ২০২১ সালের অক্টোবরে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা।- ইন্ডিয়া টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিখনাগা চৈতন্যবিয়েশোভিতা ধূলিপালা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT