চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম কাশেম হিজবুল্লাহর নতুন প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হলেন ৭১ বছর বয়সী নাঈম কাশেম। চলতি বছরের সেপ্টেম্বরে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর উপপ্রধান নাঈম এবার সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেম সাফিউদ্দিনকে বিবেচনা করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েল বিমান হামলা চালিয়ে সাফিউদ্দিনকে হত্যা করে।

১৯৫৩ সালে নাঈমের জন্ম হয় বৈরুতে। তার পরিবারটি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এখানে এসেছিল। লেবাননের রাজনৈতিক দল আমল মুভমেন্টে যোগ দেওয়ার মধ্য দিয়ে নাঈমের রাজনৈতিক জীবন শুরু হয়। তবে ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের সময় তিনি সেই দল থেকে সরে দাঁড়ান।

হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাঈম কাশেম। সংগঠনটি গঠনের সময় এ–সংক্রান্ত বৈঠকগুলোতে তিনি অংশ নিয়েছিলেন। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পসের সমর্থনে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ সালে সংগঠনের তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাউই নাঈমকে উপপ্রধান হিসেবে নিয়োগ দেন। এর পরের বছরই অবশ্য ইসরায়েলের হেলিকপ্টার হামলায় আব্বাস নিহত হয়েছিলেন।

হাসান নাসরুল্লাহ সংগঠনের প্রধানের দায়িত্ব নেওয়ার পরও নাঈম আগের দায়িত্বেই ছিলেন। এমনকি হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবে বিদেশি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারও দিয়েছেন।

Reneta

হাসান নাসরুল্লাহ মারা যাওয়ার পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে তিনি প্রথম টেলিভিশনে এ নিয়ে কথা বলেন। ৮ অক্টোবর নাঈম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইসরায়েলের আক্রমণ সত্ত্বেও হিজবুল্লাহর সক্ষমতা অক্ষত রয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতাকে বেছে নেওয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নাঈম কাশেমহাসান নাসরুল্লাহহিজবুল্লাহর নতুন প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবির বাম পাশে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার এবং ডান পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের কাছে ৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলিনয় গভর্নরের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT