চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানটি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেতো: নচিকেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৩
বিনোদন
A A

‘তুমি তোমার কাক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ/ আমার দিকে আর ফিরে তাকিয়ো না, কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/ অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না, আমি তো ফুল শুকনো বকুল/ দু’হাতে কুড়িয়ে নেবার দিন শেষ, ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ…।’

এমন কথামালায় ৬ বছর পর বাংলাদেশে এসে প্রথমবারের মতো গাইলেন নচিকেতা। বেলাল খানের সুরে গানের কথা লিখেছেন কবির বকুল।

সম্প্রতি চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে বাংলাদেশে আসেন নচিকেতা। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে উঠেন গীতিকবি বকুলের বাড়িতে। ঘরোয়া আড্ডায় কবির বকুল নচিকেতাকে গানের সুর শোনালে নচিকেতা তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন এই মুহূর্তে গান গাওয়ার জন্য গলা একদম রেডি আছে।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজার প্রোটিউন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নচিকেতা।

গান প্রসঙ্গে বললেন, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করে ভালো কথা ভালো সুর সবসময় আমাকে আকৃষ্ট করে বকুল এবং বেলাল মিলে যে গানটি তৈরি করছে কি মনে হয়েছে গানটি কি মনে হয়েছে গানটি আমি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেতো। ’

বেলাল খান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন- ‘কোভিডের সময় একদিন বকুল ভাই তার পুরনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর বকুল ভাইকে সুর শোনালে গানটি নচিকেতা দাদাকে গিয়ে গাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। এবার সত্যি সত্যি সেটা করতে পেরে ভীষণ ভালো লাগছে।’

Reneta

কবির বকুল বলেন- ‘কবিতাটি এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ বইয়ের একটি কবিতা। বেলালের সুরে নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবির বকুলকলকাতাগানঢাকানচিকেতাবেলাল খানলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

মার্চ ২২, ২০২৬

ঈদের দিনে হতাশা, পরদিনই ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা!

মার্চ ২২, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই মারা গেছেন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT