চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবাসন প্রস্তুতি দেখতে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধি দল

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৩৮ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে এবং স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করতে মিয়ানমারের ২২ জনের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে এসেছে। মিয়ানমারের রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে সকাল ১০টার কিছু পরে নাফ নদী পার হয়ে স্পীড বোটে করে তারা টেকনাফ জেটি ঘাটে এসে পৌঁছে।

এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের ১৭ জন কর্মকর্তা এবং মিয়ানমার পুলিশের ৫ জন সদস্য রয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন ষ্টেটের মংডু থেকে টেকনাফে এসেছে। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে টেকনাফ বন্দর রেস্ট হাউজের সম্মেলন কক্ষে মিয়ানমারের প্রতিনিধি দল শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক কয়েকশত রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথেও মতবিনিময় করেন। তিনি জানান প্রতিনিধি দল মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করবেন।

প্রথম দিকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা এখন বলা হচ্ছে। এরমধ্যে হিন্দু সম্প্রদায়ের শ’ খানেক রোহিঙ্গা রয়েছেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। বাংলাদেশের দেওয়া এই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।

২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কানাডায় পবিত্র লাইলাতুল কদর পালিত

মার্চ ১৬, ২০২৬

১৬ মার্চ ১৯৭১: ঢাকায় শেখ মুজিব-ইয়াহিয়া বৈঠক

মার্চ ১৬, ২০২৬

কফির কাপে চুমুক দিয়ে মৃত্যু গুজবের জবাব দিলেন নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লাখো মানুষের জীবনে পরিবর্তন আনা হোসনেয়ারা ও টিএমএসএস

মার্চ ১৬, ২০২৬

নীলফামারীতে অসহায়দের মাঝে ট্রাই ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT