চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ন ০১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমার- থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩,৪০০ জনেরও বেশি এবং দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই মিয়ানমার সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম এমআরটিভি জানিয়েছে সোমবার থেকে শুরু হওয়া এই শোককালীন সময়ে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, ভূমিকম্পে ১,৭০০ মানুষের প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি আরও অন্তত ৩,৪০০ জন আহত হয়েছে এবং এখনও তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে, তবে এর জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব রয়েছে।

ভূমিকম্পের ফলে অসংখ্য ভবন ধসে পড়েছে, সেতুগুলো ভেঙে গেছে এবং সড়কগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। মিয়ানমারের সার্বিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, উদ্ধার কাজে আধুনিক যন্ত্রপাতি এবং হাতিয়ার নেই, যা তাদের কাজকে আরও কঠিন করে তুলছে।

রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০০ বছরে এশিয়া এমন বিপর্যয়ের সম্মুখীন হয়নি। উদ্ধারকর্মীরা বলছেন, যারা আমাদের সাহায্য চাইছেন, তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে।

প্রথম ভূমিকম্পের মাত্র ১২ মিনিট পর দ্বিতীয় কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৪। এরপর শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত একাধিক মৃদু কম্পন অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

Reneta

মিয়ানমারের মান্দালয়, সাগাইং, মাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে উদ্ধারকর্মীরা দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করছেন, তবে ভূমিকম্পের তীব্রতায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে উদ্ধার কাজ অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় শোকভূমিকম্পমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT