চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে বাদ দেয়ার পর থেকে বিপদ কাটছে না কলকাতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ২২, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারকে নেয়ার পর ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা চাপ তৈরি করে। চাপে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর থেকে চ্যালেঞ্জের মুখে আছে কেকেআর। বিশেষ করে পেস বোলিং বিভাগে। ভারতের পেসার হর্ষিত রানা এবং আকাশ দীপ ২০২৬ মৌসুম থেকে ছিটকে গেছেন, আর শ্রীলঙ্কান মাথিশা পাথিরানা টুর্নামেন্টের শুরুর অংশে খেলতে পারবেন না।

কেকেআর ম্যানেজমেন্ট কৌশল নতুন করে সাজাচ্ছে। পেস অ্যাটাকে বিকল্প খোঁজা শুরু করেছে। আলোচনা আছে, আইপিএলে পুরো ৪ ওভার বোলিং করতে পারবেন না তাদের আরেক ভরসা ক্যামেরন গ্রিন। কারণ পুরনো চোটে অস্ট্রেলিয়া গ্রিনকে দিয়ে অল্প সময়ই বোলিং করান।

টি-টুয়েন্টি বিশ্বকাপে মাংসপেশির চোটে পড়েছেন শ্রীলঙ্কান পেসার পাথিরানা। ছিটকে পড়ার পর ফিট হয়ে উঠতে পারেননি। আইপিএলে শুরুতে তাকে পাচ্ছে না কলকাতা। আসরের মাঝামাঝি সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা তার।

হাঁটুর চোটে অস্ত্রোপচার করিয়েছেন কলকাতার আরেক পেসার হর্ষিত রানা। টি-টুয়েন্টি বিশ্বকাপে গেলেও পরে আর খেলা হয়নি তার। পিঠের চোটে আসন্ন আসর থেকে ছিটকে গেছেন আকাশ দীপও।

মোস্তাফিজের জায়গায় জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানিকে টেনেছে কেকেআর। পিএসএলে না খেলে সেসময় কেকেআরে খেলতে আসবেন তিনি, এতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দলটির বোলিং বিভাগ দেখে মজার ছলে ভারতের সাবেক অলরাউন্ডার রবীচন্দ্র অশ্বিন বলেছেন, ‘আমার মনে হয় না কেকেআরের বোলিং বিভাগ দেখে প্রতিপক্ষরা চিন্তায় পড়ে যাবে।’

Reneta

‘আমার মনে হয়, রহস্যের সেই আমেজ, নতুনত্বের আকর্ষণ এবং ভয়ের সেই বিশেষ দিকটা উধাও হয়ে গেছে। আগে ব্যাটারদের বিশ্লেষণ রুমে যেতে হতো, বোলারের হাতের দিকে তাকিয়ে থাকত, অথবা শুধু একটা রান নেয়ার চেষ্টা করত। তবে বরুণ চক্রবর্তীর উপরে বেশ দায়িত্ব থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকলকাতা নাইট রাইডার্সকেকেআরমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

মার্চ ২২, ২০২৬

ঈদের দিনে হতাশা, পরদিনই ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা!

মার্চ ২২, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই মারা গেছেন

মার্চ ২২, ২০২৬

কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেলপথ প্রতিমন্ত্রী

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT