চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ ‘বিন্দাস’ আছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ টাকায় মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের চাপে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি। আইপিএল থেকে ছিটকে গেলেও বিপিএলে বল হাতে দারুণ করছেন ফিজ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ে অন্যতম নায়কও তিনি। বল হাতে দারুণ মোস্তাফিজ একদমই বিন্দাস আছেন, বলেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

আইপিএল থেকে ছিটকে যাওয়ার হাওয়া যে মোস্তাফিজ গায়ে লাগাননি, তার ছাপ রেখেছেন পারফরম্যান্সেও। ৪ ওভারে ২৩ রান খরচায় এদিন নিয়েছেন ১ উইকেট। শেষ তিন ওভারে ঢাকার লাগতো ২৯ রান। সেখানে দুই ওভার করে ৬ রান খরচে ১ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। যার মধ্যে শেষ ওভারে ঢাকার ১০ রানের লক্ষ্যে ৪ রান দিয়ে রংপুরকে জয় এনে দেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নুরুল হাসান সোহান। জানান, আইপিএল থেকে বাদ পড়ার কারণে খারাপ লাগা থাকলেও বিন্দাস আছেন ফিজ।

রংপুর অধিনায়ক বলেছেন, ‘ও বিন্দাস আছে। তবে আমার কাছে মনে হয়, খারাপ লাগা তো থাকতেই পারে। কারণ ও যেটা ডিজার্ভ করে, এর আগেও আরও বেশি ডিজার্ভ করত। ওই জায়গা থেকে খারাপ লাগা থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় ও একদম ঠিক আছে।’

‘মোস্তাফিজ বিশ্বমানের বোলার। সেটা ও অনেকদিন ধরে প্রমাণ করে আসতেছে এবং ওই বিশ্বাস সবার আছে ওর উপরে। সবসময়ই প্রভাব রাখে। সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেয়ার এবং এখন বিন্দাস আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকলকাতাবিসিবিমোস্তাফিজরংপুরলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিনল্যান্ডে ‘বিরাট হাসপাতাল জাহাজ’ পাঠাচ্ছেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অবসর ভেঙে আবারও বক্সিং রিংয়ে ফিরছেন মেওয়েদার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের যে বার্তা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভুয়া বিচারক ও আইনজীবী সেজে অভিনব প্রতারণা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সাংবাদিক সালিম সামাদ।

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT