চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

দেড় শতাধিক প্রেক্ষাগৃহে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’। সিনেমাটি দেখতে দেশের সিনেপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ‘মুজিব’ এর একটি পোস্টার শেয়ার করে ফেসবুকে শাকিব দেশের দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান।

শাকিব তার পোস্টে লিখেন,‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাই।’

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই মহাসমারোহে চলছে ‘মুজিব’। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, সবখানেই সিনেমাটি দেখতে দর্শক ভিড় করছে বলে জানা গেছে। বিশেষ করে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে ‘মুজিব’ এর অগ্রিম টিকেট পেতেও হুমড়ি খেয়ে পড়ছে দর্শক!

সিনেমায় মুজিব চরিত্রে দুর্দান্ত অভিনয়ের প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ। তিনি ছাড়াও ‘মুজিব’ এ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, রিয়াজ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ফারিয়াফজলুর রহমান বাবুমুজিবমুজিব: একটি জাতির রূপকাররিয়াজলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশাকিব খানশ্যাম বেনেগালসরাত ইমরোজ তিশাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT