জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি সেন্সর সনদ পেয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র সেন্সর বোর্ড সোমবার এ সনদ দেয়। ভারতেও সিনেমাটির সেন্সর প্রক্রিয়াধীন। আগামী সপ্তাহে চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত জানাবেন তথ্যমন্ত্রী। একসাথে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।







