চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামস সুমনকে নিয়ে আফজাল হোসেনের কবিতা ‘মৃত্যু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০২৬
বিনোদন
A A
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া৷ তার এমন আকস্মিক প্রয়াণে স্মৃতিকাতর অভিনয় জগতের সহকর্মীরা। কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন প্রয়াত শামস সুমনকে নিয়ে লিখেছেন একটি কবিতা, নাম ‘মৃত্যু’। নিচে চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য  তা তুলে ধরা হলো-

মৃত্যু

আফজাল হোসেন
(তুমি প্রিয় মানুষ ছিলে শামস সুমন)

মৃত‍্যু আমাদের প্রতিবেশী
একই পাড়ায় থাকি আমরা
হয়তো সে বাস করে পাশের ঠিকানায়
কিংবা হয়তো এগারো বারো বাসা দূরে
ঠিক কত দূরে বা কত কাছে
কোনদিন কারো মনে হয়না, চিনে রাখি
সে প্রত‍্যেক বাসা ও মানুষদের চেনে
হয়তো প্রায় রোজই আমাদের ডান বাম ঘেঁসে
পাড়ার প্রত্যেক পথে যাওয়া আসা করে
কারো মনে প্রশ্ন জাগে না কেমন দেখতে সে
যে বাড়িতে গিয়ে কড়া নাড়ে
দরজা খুলে সে মানুষটাই কেবল দেখতে পায়-
দেখে, হুবহু তার মতো একজন মুখোমুখি
সে বাক‍্যহীন, সে অভিব্যক্তিহীন
মনে প্রশ্ন জাগে না, কাকে চাই
শোনে অমোঘ এক আহ্বান, যেতে হবে
বিনাবাক‍্যেই বেরিয়ে পড়ে মানুষ
হয়তো বাড়ানো হাত ধরে
কিংবা একজনের ছায়া হয়ে অন‍্যজন
পৃথিবীতে প্রশ্ন পড়ে থাকে, কেনো যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আফজাল হোসেনমৃত্যুলিড বিনোদনশামস সুমনসিনেমা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT