চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগে ভাসলো দর্শক, কাঁদলেন সিয়ামের বাবা

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:২৫ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

চিত্রনায়ক সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। মুক্তির আগে সোমবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। আমন্ত্রিতদের সঙ্গে বসে ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করেন চিত্রনায়ক সিয়ামের বাবা নাসির আহমেদ। ছিলেন সিয়ামের মা মাহমুদা বেগম এবং স্ত্রী অবন্তীও।

পরিবার, পিতাপুত্র ও পুত্রবধুর সম্পর্কের সমীকরণ, আবেগ, দ্বন্দ নিয়ে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করে কাঁদতে কাঁদতে হল থেকে বের হন দর্শক। সিনেমাটি দেখে সবাই মত দিচ্ছেন, চলতি বছরে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে সেরা সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’।

অভিনেতা তারিক আনাম খান বারবার অভিনয় সমৃদ্ধ কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই সঙ্গে সিয়ামও অভিনয় দিয়ে দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছেন। প্রথম সিনেমাতেই নোভা রীতিমত সবাইকে অবাক করেছন। সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বাংলা সিনেমার দর্শক ‘পিউর ফ্যামিলি ড্রামা’ সিনেমা পেতে যাচ্ছেন!

সিনেমাটি যেমন প্রিমিয়ারে দর্শকদের মন ছুঁয়ে যায়, তেমনি সিয়ামের বাবা নাসির আহমেদ নিজেও মুগ্ধ হন সন্তানের এমন কাজে। বিশেষ প্রদর্শনী শেষে চোখ মুছতে মুছতে নাসির আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সিয়াম ১০০ এর মধ্যে ২০০ নাম্বার পাওয়ার মতো অভিনয় করেছে। সে সামাজিক ও পারিবারিক গল্পের এই সিনেমায় সাবলীলভাবে অভিনয় করেছে। সিয়াম ছাড়াও তারিক আনাম সাহেব, নোভাও খুব ভালো অভিনয় করেছে। সকল দর্শকদের এমন ভালো সিনেমা দেখা উচিত।

সিয়ামের বাবা নাসির আহমেদ বলেন, একটি প্রয়াস তখনই সুন্দর ও সার্থক হয় যখন সেটা সমাজ ও সমাজস্থ মানুষের কথা বলে। সিনেমাটি দেখার সময় অনেকে কেঁদেছে। আমি নিজেও কেঁদেছি। টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছেছি। বিশেষ করে সিনেমার শেষে যখন বাবা ছেলে কাঠগড়ায় মুখোমুখি হন সেই দৃশ্যটা সবচেয়ে মনে ধরেছে। এটা এমন এক গল্পের সিনেমা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কান্না থামাতে পারিনি। আবেগ চলে এসেছে।

‘মৃধা বনাম মৃধা’ দেখে অনুভূতি জানাচ্ছেন সিয়ামের বাবা

তিনি বলেন, এটা নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়। গল্প চরিত্র অভিনয় সমৃদ্ধ একটি সিনেমা। সেই হিসেবে সিয়াম অভিনেতা হিসেবে খুব চমৎকার করেছে। একজন অভিনেতার কাজ তখনই সফল হয় যখন সে সমস্ত প্রচেষ্টা দিয়ে মানুষকে ভাবাতে পারে কাঁদাতে পারে। আমি মনে করি সিয়াম সেটা পেরেছে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট। বাকি সবাই নিজস্ব আঙ্গিকে দুর্দান্ত অভিনয় করেছে।

Reneta

‘মৃধা বনাম মৃধা’ পরিচালনা করেন রনি ভৌমিক। ২৪ ডিসেম্বর দেশের ৪৪ টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবন্তীঅভিনয়তারিক আনাম খাননোভাফ্যামিলি ড্রামাবাবামামৃধা বনাম মৃধালিড বিনোদনসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাজ্যে জরুরি ‘কোবরা’ বৈঠক

মার্চ ২৩, ২০২৬

পাকিস্তান গেলেন মোস্তাফিজ-নাহিদ-শরিফুলরা

মার্চ ২৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেস সচিব রুমনের কোলাকুলি

মার্চ ২৩, ২০২৬

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

মার্চ ২৩, ২০২৬

ইরানের বিদ্যুৎকেন্দ্রে আঘাত এলে অঞ্চলজুড়ে জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT