চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সহ একযোগে তিন দেশে ‘এমআর-৯’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ন ১৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’। বইয়ের পাতা থেকে এবার মাসুদ রানা আসছেন রূপালী পর্দায়! এরইমধ্যে সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরী হয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’। বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর পরিচালিত ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বিনোদন-ভিত্তিক মার্কিন সংবাদপত্রিকা ‘ডেডলাইন হলিউড’ এর অনলাইন সংস্করণ ‘ডেডলাইন ডটকম’ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামি ২৫ আগস্ট বাংলাদেশ সহ কানাডা ও আমেরিকায় একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯: ডু অর ডাই’। প্রতিবেদনে বলা হয়, স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার ১৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি।

এরইমধ্যে সোমবার (১৭ জুলাই) রাতে ছবির একটি পোস্টারও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া! পোস্টারে মাসুদ রানার চরিত্রে এবিএম সুমনকে পোট্রে করতে দেখা গেছে! ঘাড় ঘুরিয়ে তার তীক্ষ্ণ চাহনি নজর কেড়েছে দর্শকের! এবিএম সুমনের এমন রূপ প্রশংসা পাচ্ছে নেটদুনিয়াতেও!

পোস্টারটি শেয়ার করে ছবিটিকে ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট বলে মন্তব্য করেছেন মার্কিন নির্মাতা আসিফ আকবর। তিনি বলেন, ‘শৈশবের নায়ক মাসুদ রানাকে বড় পর্দায় নিয়ে আসার দায়িত্ব নিতে আমার উপর আস্থা রাখায় গর্ব বোধ করছি।’

হলিউড ধাঁচে বানানো ‘এমআর-৯’ নিয়ে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট সকলেই। শুধু নির্মাণের ক্ষেত্রে নয়, ছবিটির শুটিং সময় থেকে এখন পর্যন্ত কিছুই সামনে আনেননি সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় চরিত্রে এবিএম সুমন ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু,মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত যৌথ প্রযোজনার এই ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। ছবির নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ। –ডেডলাইন.কম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনএমআর-৯কানাডাজাজ মাল্টিমিডিয়ামাসুদ রানালিড বিনোদনসিনেমাস্বপ্ন স্কেয়ারক্রোহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT