চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের কাছে পেলেন নায়িকা হওয়ার প্রস্তাব!

জবাবে যা বললেন উপস্থাপিকা মৌসুমী মৌ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

দেশের একঝাঁক জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেলো বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের “টাইলক্স হাইজিনিক আবাস”- ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। আর এই অনুষ্ঠানেই ঘটে গেল মজার এক কাণ্ড!

তারকাবহুল অনু‌ষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ। যাকে প্রায়শই বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) টাইলক্সের অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়ে বসেন ঢাকাই সুপারস্টার শাকিব খান!

শাকিব বলেন,“মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।”

নায়িকা হওয়ার প্রস্তাবে কী বললেন মৌসুমী মৌ? অনুষ্ঠান শেষে তার অনুভূতি জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।

প্রায় এক দশক আগে শোবিজে ক্যারিয়ার শুরু করেন মৌসুমী মৌ। শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন। ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি। তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক। মূকাভিনয় শুরুর পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান। বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমেই পরিচিতি মুখ। বর্তমানে তিনি নাটক নিয়ে ব্যস্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপস্থাপিকানায়িকামৌসুমী মৌলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT