চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জানিনা কী এমন হয়েছিলো যে অসময়ে চলে যেতে হবে’

বন্ধু অভিনেতা শামস সুমনের মৃত্যুতে পিনাকী ভট্টাচার্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার মৃত্যুর খবর চাউর হতেই নানা অঙ্গনের মানুষ স্মৃতিচারণ করছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। এক আবেগঘন স্মৃতিচারণে তিনি শামস সুমনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, একসঙ্গে কাজ করা এবং শিল্পচর্চার নানা মুহূর্ত তুলে ধরেন।

পিনাকী ভট্টাচার্য জানান, তাদের পরিচয় রাজশাহীতে ১৯৮৫ সালে, যখন তারা একই ব্যাচে এইচএসসি-এসএসসি সম্পন্ন করেন। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। আবৃত্তি চর্চা, নাটকে কণ্ঠ দেওয়া এমনকি একটি নৃত্যনাট্যেও একসঙ্গে কাজ করেছিলেন তারা।

তিনি স্মরণ করেন, ১৯৯৮ সালে ঢাকায় একটি নাটকের কাজ নিয়ে আবারও একসঙ্গে যুক্ত হয়েছিলেন তারা, যদিও সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে শুটিং সেটে গিয়ে শামস সুমনের সাবলীল অভিনয় কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার কাছে ছিল বিশেষ। “অপূর্ব ছিল তার কণ্ঠ”—এভাবেই বন্ধুর শিল্পীসত্তাকে বর্ণনা করেন পিনাকী।

তার ভাষায়, “শুটিংয়ে মাঝে মাঝে যেতাম। বসে বসে দেখতাম ওর সাবলীল অভিনয়। আড্ডা দিতাম শুটিং ফ্লোরেই। অপুর্ব ছিলো ওর কণ্ঠ। ও শট দিয়ে আবার আড্ডায় ঢুকতো।”

স্মৃতিচারণে তিনি আরও উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার ক্যাম্পাস থেকে চারুকলা অনুষদের ক্যান্টিনে কাটানো প্রাণবন্ত সময়গুলোর কথা। পিনাকী বলেন,“সেই মতিহার থেকে চারুর ক্যান্টিনে তুমুল হৈ হৈ সময়ের সাথিরা একে একে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে।”

Reneta

হঠাৎ এই বিদায়ে বিস্ময় প্রকাশ করে পিনাকী লেখেন, “জানিনা কী এমন হয়েছিলো যে অসময়ে চলে যেতে হবে।” একইসঙ্গে তিনি শামস সুমনের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার অনন্ত যাত্রা শান্তিময় হোক- এই কামনা করেন।

একসময় টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ, ছোটপর্দা ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন। তিনি রেডিও ভূমিতে স্টেশন চিফ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। অভিনয় জীবনে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও সংস্কৃতি অঙ্গনের মানুষসহ চ্যানেল আই পরিবার শোকাহত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাপিনাকীপিনাকী ভট্টাচার্যলিড বিনোদনশামস সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জানিনা কী এমন হয়েছিলো যে অসময়ে চলে যেতে হবে’

মার্চ ১৭, ২০২৬

অভিনেতা শামস সুমন মারা গেছেন

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬

ঈদযাত্রায় ‘থ্রি-লেয়ার সিকিউরিটি’: রাজধানীতে র‍্যাবের ৩২ টিম মোতায়েন

মার্চ ১৭, ২০২৬
ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT