চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞায় মরিনহো, জরিমানাও গুণতে হবে রোমাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ন ২২, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হেরে মেজাজ খুঁইয়ে রেফারিকে গালিগালাজ করায় রোমার কোচ হোসে মরিনহোকে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। ইউরোপিয়ান প্রতিযোগিতার চারটি ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না। সাথে জরিমানাও গুণতে হবে ক্লাবকে। উয়েফা থেকে এমন শাস্তি আসে কোচ ও ক্লাবটির বিপক্ষে।

গত ৩১মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইতালিয়ান ক্লাব রোমা এবং স্প্যানিশ ক্লাব সেভিয়ার মধ্যে ইউরোপা লিগের ফাইনাল হয়। জিতে শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার সুযোগের ম্যাচে ইংলিশ রেফারি অ্যান্টোনি টেইলরের নেয়া কিছু সিদ্ধান্ত এগিয়ে থাকা রোমার বিপক্ষে যায়। এতে রেফারির উপর বেশ নাখোশ ছিলেন মরিনহো।

নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা থাকায় টাইব্রেকে ম্যাচ গড়িয়ে নিষ্পত্তি হয়, যেখানে হেরে যায় রোমা। পরে ভিডিও ফুটেজে দেখা যায় মরিনহো টেইলরকে গালিগালাজ করছেন। বিমানবন্দরে রোমার সমর্থকরাও টেইলরের উপর চড়াও হয়।

এতে ৪ ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়া মরিনহো সম্পর্কে বিবৃতি প্রকাশ করেছে উয়েফা। বলা হয়েছে, ‘ম্যাচ অফিসিয়ালকে গালিগালাজ’ করার প্রমাণ পাওয়া গেছে। সেপ্টেম্বরে ইউরোপা লিগের গ্রুপপর্বের ম্যাচে তার এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিমানবন্দরে টেইলরের উপর চড়াও হওয়ায় ৫০,০০০ ইউরো জরিমানা গুণতে হবে রোমাকে। ইউরোপা লিগে ক্লাবটির অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞায় আরও পড়বে আতশবাজি ফাটানো, কোন বস্তু ছুঁড়ে মারা, ক্ষতি করা এবং সমর্থকদের বিশৃঙ্খলা।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় সমর্থকরা যে ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণের জন্য হাঙ্গেরির সকার ফেডারেশনের সাথে যোগাযোগ করতে হবে।

Reneta

সেমিফাইনালের প্রথম লেগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষেও সমর্থকদের বিশৃঙ্খলার দায়ে রোমাকে আরও ৮০,৫০০ ইউরো জরিমানা গুণতে হবে। সেপ্টেম্বরে ঘরের মাঠ স্টাদিও অলিম্পিকোর ৬ হাজার সিটের দুটি সেকশনও বন্ধ করার নির্দেশ দিয়েছে উয়েফা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিটেইলরমরিনহোরোমালিড স্পোর্টসসেভিয়াহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT