চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্ঞান ফিরলেই নিহত ছেলে পারভেজকে খুঁজছেন মা

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
২:০০ অপরাহ্ন ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের জেলা ময়মনসিংহের কাইচান গ্রামের বাড়িতে চলছে শোক। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা ও একমাত্র বোন।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। সন্তান হারানো শোকে কাঁদছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন শোকে পাথর।

মৃত্যুর আগের দিন রাতে মায়ের সাথে শেষবারের মতো ভিডিও কলে কথা বলেন ছেলে। ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি ফিরেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মৃত্যুতে কাঁদছে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের মানুষ। পারভেজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কাইচান গ্রামের মানুষ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

এই ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন। রোববার রাত ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভেজের মরদেহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পারভেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাবিবুলকে প্রধান করে চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল বিসিবির

মার্চ ২৩, ২০২৬

ফুটপাত দখলকৃত দোকান-রেস্টুরেন্ট সরাতে ডিএমপির নির্দেশ

মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের ফলপ্রসূ আলোচনার দাবি নাকচ করল ইরান: তেলের দামে ব্যাপক পতন

মার্চ ২৩, ২০২৬

রাস্তায় পড়ে ছিল নারীর রক্তাক্ত লাশ

মার্চ ২৩, ২০২৬

দেশে তেলের পর্যাপ্ত মজুত, গুজবে কান না দেওয়ার আহ্বান

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT