চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দামাল’ স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরণ: ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২২
বিনোদন
A A

শুক্রবার মুক্তির পর থেকেই আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত ছবিটি নিয়ে রীতিমত চারদিকে প্রশংসার ফুলঝুরি। তারমধ্যেই ছবিটি দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘দামাল’ নির্মাতা রাফীকে নিয়ে ফারুকী তার ফেসবুকে লিখেছেন, ‘ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ভালো ইংরেজি বলে না, আমাদের হাই-সোসাইটির সদস্য না, বা ওর ছবিতে একটা র ব্যাপার থাকে, সেই জন্যে ওকে নিয়ে সুশীল সমাজ খুব একটা টগবগায় না। কিন্তু ওর প্রথম শর্ট ফিল্ম দেখার পরেই আমার মনে হইছিলো ও অডিও-ভিজুয়াল ল্যাংগুয়েজটা বোঝে। এমন না যে, সে একটা ফিনিশড প্রোডাক্ট। বা আদৌ কেউ কি ফিনিশড প্রোডাক্ট হয়? আমরা প্রত্যেকেই তো দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যাই।’

‘দামাল’ দেখে ফারুকী নিজের উপলব্ধির কথা জানিয়ে লিখেছেন,‘আমরা যখন ফিল্ম বানাইতে শুরু করি, তখন আমাদের চাওয়া ছিলো আমরা অঁতর ফিল্ম বানাবো কিন্তু সেটা দর্শকের কাছেও পৌঁছবে। ‘থার্ড পারসন সিঙুলার নাম্বার’ আর ‘টেলিভিশন’ ছবি দুইটা নিয়ে বড় দর্শকের কাছে পৌঁছানো গেছিলো। ‘শনিবার বিকেল’ সম্ভবত আরো বেশী দর্শকের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা এটাও জানতাম অঁতর সিনেমার আগানোর সাথে হাতে হাত ধরাধরি করে আছে “মূলধারা”র আগানোর ব্যাপারটা! মূলধারা লিখে কোটেশনের মধ্যে ফেললাম কেনো আমি নিজেকে মূলধারাও মনে করি! সে আলোচনা আরেকদিন হবে। তো এই যে আমাদের মান্ধাতার “মেনস্ট্রিম” এটা স্মার্ট হওয়ার জন্য ছিলো আমাদের অপেক্ষা। মনপুরা বা আয়নাবাজি বা এরকম আরো কিছু ছবি স্মার্ট মূলধারার ভালো উদাহরণ। ‘দামাল’ স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরণ হয়ে থাকলো।

দামাল নিয়ে ফারুকী আরও লিখেন, ‘দামাল এর স্ট্রাকচার লিনিয়ার কোনো সহজ স্ট্রাকচার না। আবার একই সাথে দামাল অ্যাবসলিউটলি অরিজিনাল কিছু নিয়ে ডিল করে নাই। এই ধরনের ছবি যদি আপনাকে এনগেজ করতে হয় তাহলে ছবিটার স্ক্রিপটিং, ফিল্মিং, এডিটিং, মিউজিক স্কিলফুলি করতে হয়। রায়হান রাফী ও তার টিম এই কাজটা সফলভাবে করতে পারছে। তার মানে কি দামালে কোনো ডাউনসাইড নাই? নিশ্চয়ই আছে। কোথায় থাকে না? সেই ডাউনসাইড আমার বলারও প্রয়োজন নাই। সেটা রাফী নিজ দায়িত্বেই বুঝে পরের ছবিতে খেয়াল রাখবে। আমার শুধু বলা প্রয়োজন, গুড জব, রাফী। কিপ ইট আপ। সামনে আরো ভালো কাজ দেখার অপেক্ষায়। কোন ছবি কখন কেনো ব্যবসাসফল হয় বলা মুশকিল। মাঝে মধ্যে এটা নিয়ে বিস্মিতও হই। কিন্তু দামাল ব্যবসাসফল হবে আশা করি। এটা হলে আমাদের সিনেমার জন্য একটা দারুণ খবর হবে।’

দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন রাফী। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্তেখাব দিনারইমপ্রেসদামালফরিদুর রেজা সাগরফারুকীবিদ্যা সিনহা মিমমোস্তফা সরয়ার ফারুকীরাফীরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশনিবার বিকেলশরিফুল রাজশাহনাজ সুমিসিয়াম আহমেদসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একুশে পদক পাচ্ছেন ১০ বিশিষ্টজন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখছেন ডা. এ জেড এম জাহিদ।

গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখতে হচ্ছে ডা. জাহিদকে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রণবীর-যশের সাথে সংঘর্ষ চান না রাম চরণ!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT