প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মশা বাহিত রোগ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। দেশবাসীর উদ্দেশে এক বিশেষ ভিডিওবার্তায় সবাইকে ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্য থেকে শুরু করে সকল জনপ্রতিনিধির প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ বসতবাড়ি ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে।

