সমন্বিত উদ্যোগে মশক নিধন কার্যক্রম গতিশীল করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মশা নিধনের ওষুধের মান যাচাই করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নাগরিক সেবা আরও গতিশীল করতে স্থানীয় জনগণ ও সামাজিকভাবে রাজনৈতিক কর্মীদের সহায়তায় সব কাজ মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যেই মশা নিধনের কার্যক্রম শুরু করেছি, দ্রুতই নগরবাসী ফলাফল দেখতে পাবেন।


