এএফসি এশিয়ান কাপে বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। টেবিলের হিসেবে বাংলাদেশের কাপের মূলপর্বে যাওয়ার সুযোগ আগেই হাতছাড়া হয়েছে। তবে শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে কেবল জয় চান মিডফিল্ডার শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ মার্চ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। দুটি ম্যাচেই জয় পেতে চায় বাংলাদেশ।
কিংস অ্যারেনায় মঙ্গলবার অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমে মোরসালিন লেন, ‘আমাদের ক্যাম্প শুরু হল। দলের সবাই বেশ ভালো আছে। আশা করছি আমাদের একটা ভালো সুযোগ আছে। বাছাইপর্বের রাউন্ডে আমরা দ্বিতীয় হয়ে শেষ করতে পারলে সেটা আমাদের জন্য একটি ভালো সুযোগ হবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের মতো একটি ভালো দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ করে দেয়ার জন্য। এ ম্যাচের মাধ্যমে সবাই নিজেকে ঝালিয়ে নিতে পারবে।’
‘সবসময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। বিশেষ করে আমার অগ্রাধিকার থাকবে দলকে কীভাবে জেতানো যায়। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমে চেষ্টা থাকবে দলকে জেতানো। যদি সুযোগ আসে অবশ্যই গোল করার চেষ্টা করবো।’


