চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতূহল বাড়ালো ‘মনোগামী’র ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ন ০৮, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

চাঁদরাতে ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিপেন্ডারস অব মনোগামী’। প্রকাশ পেল ছবিটির ট্রেলার।

এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে। ট্রেলারে সবাইকেই দেখানো হয়েছে। ট্রেলারে দেখা মিলেছে অন্য এক চঞ্চল চৌধুরীর। নজর কেড়েছে জেফারের অভিনয়ও। দুটি ভিন্ন ধাঁচের মানুষের রসায়ন দেখানো হয়েছে ট্রেলারে। সেই সাথে দেখানো হয়েছে দাম্পত্যের টানাপোড়েন।

ট্রেলারের শুরুতেই চঞ্চলকে ছাতা হাতে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় সমুদ্রের পাড়ে। ব্যাকগ্রাউন্ডে চঞ্চলের কণ্ঠ। এরপর জেফার রহমান-এর কণ্ঠে জনপ্রিয় ফোক গান “কমলায় নৃত্য করে” শোনা যায়। জেফারকে দেখানো হয় মেট্রোরেলে। কমেডি ও আবেগের মিশেলে নির্মিত ট্রেলারটি কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত বছরের আগস্টে এক জমকালো অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টের ঘোষণা দেয় ওটিটি প্লাটফর্ম চরকি। যেখানে ১২ জন মেধাবী নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানানোর কথা জানানো হয়। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। এই নির্মাতা এই প্রজেক্টের মোট দুটি ফিল্ম নির্মাণের কথা। এরই মধ্যে তার অভিনীত ও পরিচালিত ‘অটোবায়োগ্রাফি’ সব শ্রেণির মানুষের প্রশংসা পেয়েছে৷ এবার ঈদে আসতে চলেছে তার দ্বিতীয় নিবেদন ‘মনোগামী’!

এই সিনেমাটি নির্মাণের ভাবনার জায়গাটি নিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আগেই বলেছেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনো রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’

Reneta

সিনেমার প্রধান চরিত্রের অভিনেতাদের নিয়ে ফারুকী বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরনো। সব সময়ের মতো এ ছবিতেও অপ্রতিরোধ্য তিনি। চরকিতে চঞ্চল চৌধুরীকে দর্শক নানা চরিত্রে নানান লুকে দেখেছেন। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর। এই ধরনের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে। জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে। প্রেমা নৃত্যশিল্পী, তার অভিনয় করাটাও নতুন বিষয় সবার কাছে।’

জেফার যখন ‘মনোগামী’-তে অভিনয়ের প্রস্তাব পান তখন বেশ অবাকই হয়েছিলেন বলে জানান। তিনি বলেন, ‘ফারুকী ভাইয়ের সিনেমা ও চঞ্চল ভাইয়ের বিপরীতে অভিনয় করতে হবে সব মিলিয়ে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি।‘

গল্পে গল্পে তিনি আরও বলেন, ‘ফারুকী ভাই যখন আমাকে বলেন যে আমার চুলের স্টাইলটা পরিবর্তন করতে হবে তখন আমি আরও টেনশনে পরে যাই। ১৪ বছর ধরে আমার চুলের এই স্টাইল একই রকম। ফারুকী ভাই বলেন যে তাকে বিশ্বাস করতে। আমি শুধু উনার কথা মতো সব করেছি।’

মনোগামী’-এর মধ্যে দিয়ে সিনেমায় ডেবিউ হতে যাচ্ছে চঞ্চল পুত্র শুদ্ধের। রিয়েল লাইফের বাবার সাথে রিলের সামনে বাবা হিসেবে পেয়ে শুদ্ধ বেশ খুশি। শুদ্ধ বলে, ‘আমি বাবার শ্যুটে অনেকবার গিয়েছি। এবার নিজে শ্যুটে গিয়ে খুব নার্ভাস লেগেছিল। শ্যুটের আগের দিন সারারাত ঘুমাতে পারিনি। ফারুকী আংকেলে এই সিনেমায় কাজ করাটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। আর বাবার সাথে কাজ করেও খুব আনন্দ লাগছিল।’

সেই সাথে সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামিনা হোসেন প্রেমা। তার কন্যা রাই রিলেও তার কন্যা হিসেবেই উপস্থিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীজেফারমনোগামীমনোগামী ট্রেলারলাস্ট ডিপেন্ডারস অব মনোগামীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT