আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন তিনি।
প্রতীক পাওয়ার পর মনিরুল ইসলাম বলেন, “তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর জনগণের সামনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। যুবক থেকে শুরু করে সব শ্রেণির ভোটাররা তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”
বিভাগীয় কমিশনার বলেছেন, “সব প্রার্থীরা যেন নির্বাচনী আচরণবীধি মেনে চলেন।”








