চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নাটকের ট্রেলার দেখে ‘সিনেমার’ স্বাদ পাচ্ছেন দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ভালোবাসা দিবসে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জাকারিয়া সৌখন পরিচালিত নাটক ‘মন দুয়ারী’। মুক্তির আগে এর ট্রেলার প্রকাশের পর আলোচনার জন্ম দিয়েছে। নাটক হলেও তিন মিনিটের ট্রেলার দেখে একেবারে সিনেমার স্বাদ পাচ্ছে দর্শক!

অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন, সিনেমার ফিল দিল ‘মন দুয়ারী’। এই ভালোবাসা দিবসে ‘মন দুয়ারী’ একেবারে জমিয়ে দেবে! এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নিহা।

ট্রেলারে দেখা গেছে, গ্রামীণ নয়ানাভিরাম দৃশ্য! এমআর মামুন লিখেছেন, নাটকের মাঝে গ্রামগঞ্জের ঐতিহ্য সংঙ্কৃতি সৌন্দর্য ইত্যাদি তুলে ধরা হয়েছে, যা চোখে শান্তি দিয়েছে। এজন্য নাটকটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তুষার ইমরান লিখেছেন, জাকারিয়া সৌখিন মানেই সিনেমার ফিলিং। আগামীতে বড়পর্দায় তার কাজ দেখার অপেক্ষায় থাকলাম। মুহিত শেখ লিখেছেন, এই ট্রেলার অনেক বাংলা সিনেমার চেয়ে ভালো!

‘পথে হলো দেরি’সহ একাধিক নাটক বানিয়ে প্রশংসা অর্জন করেছেন জাকারিয়া সৌখিন। তিনি বলেন, চেষ্টা করেছি অনেকটা সিনেম্যাটিক আয়োজনে কাজটি করার। ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন।

নাটকটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন রেহান রসূল ও কনা। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বআমিনুর রহমান বাচ্চুজাকারিয়া সৌখিনদিলারা জামাননাজনীন নিহানাটকমন দুয়ারীমিলি মুন্সীরাইসাশফিউল আলম বাবুশারমীন সুলতানা শর্মীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT