চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে নিজের ছবির প্রিমিয়ারে থাকবেন ইরানের সেই নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ন ২৩, মে ২০২৪
বিনোদন
A A

ইরানের প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ রসৌলফ কান চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’-এর প্রিমিয়ারে উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পাবলিসিস্ট।

সম্প্রতি কারাদণ্ড থেকে বাঁচতে অবৈধ পথে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন রসৌলফ। নির্মাতাকে ইসলামিক বিপ্লবী আদালত থেকে কারাদণ্ডের সাথে তাকে চাবুক মারা, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি হয়েছিল।

২৪ মে ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’-এর প্রিমিয়ার হবে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ’রের জন্য লড়বে ছবিটি।

‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’ নামের এই ছবিটি সরিয়ে নেয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে ইরান সরকার। তোয়াক্কা না করায় নির্মাতাকে দেয়া হয় এই শাস্তির আদেশ।

‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ ছবির গল্প ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে। যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। দেশব্যাপী রাজনৈতিক প্রতিবাদ তীব্র হওয়ার সাথে সাথে তার মনে জন্মায় অবিশ্বাস এবং সন্দেহ। এক সময় তার বন্দুক রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যায়। তিনি সন্দেহ করা শুরু করেন যে স্ত্রী নাজমেহ এবং তার কন্যা রেজভান এবং সানা এই ঘটনায় জড়িত। তিনি বাড়িতে কঠোর ব্যবস্থা আরোপ করেন, যার ফলে উত্তেজনা বেড়ে যায়। ধাপে ধাপে তাদের সামাজিক রীতিনীতি ও পারিবারিক জীবনের চিত্র বদলে যায়।

পুরো বিশ্ব জানে রসৌলফের নাম। অথচ ইরানে তার কোনো ছবিই প্রদর্শন করা হয়নি। নিষিদ্ধ করে দেয়া হয়েছে মুক্তির আগেই। ২০১১ সালে তিনি কান চলচ্চিত্র উৎসবে ‘গুডবাই’ ছবির জন্য দুটি পুরস্কার জিতে নেন। এরপর তাকে এবং নির্মাতা জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড এবং ২০ বছর সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ তোলা হয়।

Reneta

২০১৭ সালে জামিনে মুক্তি পাওয়ার পরে তার সাজা স্থগিত করা। একই বছর টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরে আসার পর কর্তৃপক্ষ রসৌলফের পাসপোর্ট বাজেয়াপ্ত করে। ওই উৎসবে ইরানের দুর্নীতি ও অবিচার সম্পর্কে তার সিনেমা ‘এ ম্যান অফ ইন্টিগ্রিটি’ প্রদর্শিত হয়েছিল। এটি নির্মাতার পঞ্চম ছবি। এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগার্দ বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল।

সূত্র: ভ্যারাইটি

Jui  Banner Campaign
ট্যাগ: কানকান চলচ্চিত্র উৎসবমোহাম্মদ রসৌলফলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT