চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ছাড়ার কথা জানিয়ে দিলেন মদ্রিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ন ২২, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিলেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার জানিয়েছেন ক্লাব ছাড়ার কথা। আসন্ন ক্লাব বিশ্বকাপ খেলে লস ব্লাঙ্কোসদের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের পথচলার ইতি টানবেন ৩৯ বর্ষী তারকা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ক্লাব ছাড়ার কথা জানান মদ্রিচ। আগামী শনিবার লা লিগার শেষ রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রিয় আঙিনায় এটাই হতে চলেছে মদ্রিচের শেষ ম্যাচ।

ক্রোয়েট তারকা বলেছেন, ‘সময় এসে গেছে। আমি কখনই চাইনি এমন মুহূর্ত আসুক, কিন্তু এটাই ফুটবল। জীবনে সবকিছুরই শুরু ও শেষ আছে, শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলব আমি। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি গায়ে জড়ানো এবং বড় কিছু করার প্রত্যাশা নিয়ে এসেছিলাম। কিন্তু পরিশেষে কী ঘটবে সেটা কল্পনা করিনি।’

রিয়াল পুরো জীবন বদলে দিয়েছে মদ্রিচের। ক্রোয়েশিয়ান তারকা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে আমার জীবন বদলে গেছে। ইতিহাসের সবচেয়ে সেরা ক্লাবটির সফলতম যুগের অংশ হতে পেরে আমি গর্বিত। হৃদয়ের গভীর থেকে ক্লাবটিকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার টিমমেট, কোচ এবং পুরো সময়ে আমার সহযোগী হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ সময়ে অসংখ্য সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছিল, যা আদতে অসম্ভব মনে হয়েছিল। ফাইনাল, উদযাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাত, আমরা সবকিছু জিতেছি এবং এজন্য আমি অনেক অনেক বেশি খুশি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে রিয়ালের সমর্থক হয়ে থাকার ঘোষণাও দিয়েছেন মদ্রিচ, ‘প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন এসব কখনোই ভুলব না। আমি পূর্ণ হৃদয়ে বিদায় নিচ্ছি। গর্বে, কৃতজ্ঞতায় এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না, তবুও চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব। রিয়াল মাদ্রিদ চিরকাল আমার ঘর হয়ে থাকবে। সারাজীবনের জন্য। হালা মাদ্রিদ, আর কিছু নয়।’

২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। মাদ্রিদ জার্সিতে ৫৯০ ম্যাচে ৪৩টি গোল করেছেন। লস ব্লাঙ্কোসদের হয়ে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন। রিয়ালে থাকা অবস্থায় জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার- ২০১৮ সালের ব্যালন ডি’অর। একই বছরে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লাব বিশ্বকাপমদ্রিচরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT