চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের লাল গালিচা নিয়ে লঙ্কাকাণ্ড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ৩১, মে ২০২৪
বিনোদন
A A

বিশ্বের অন্যতম দাপুটে চলচ্চিত্র উৎসবের আসর বসে ফ্রান্সের কান শহরে। এবার হয়ে গেল উৎসবের ৭৭ তম আসর। ২৫ মে ‘স্বর্ণ পাম’ ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে কান চলচ্চিত্র উৎসবের! উৎসব ফুরালেও এবার নেতিবাচক কাণ্ডে আলোচনায় কান!

কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ লাল গালিচা। যেখানে পা রাখতে মুখিয়ে থাকেন বিশ্বের শোবিজ অঙ্গনের মানুষেরা! আমন্ত্রিতরাই পান লাল গালিচায় হাঁটার বিরল সুযোগ। আর ৭৭তম আসরে লাল গালিচায় হাঁটা নিয়েই ঘটলো বিপত্তি!

বিবিসিসহ বিশ্বের বহু সংবাদমাধ্যমে খবর, কানে লাল গালিচায় হাঁটা নিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়ে কান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকেছেন সাওয়া পন্টিজস্কা নামের ইউক্রেনীয় মডেল।

মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন পন্টিজস্কা। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলায় এই মডেল ‘শারীরিক নির্যাতন’ এবং ‘মানসিক ক্ষতির’ অভিযোগ এনেছেন। মানহানির কারণে ওই মামলায় তিনি কান কর্তৃপক্ষের কাছে এক লাখ ইউরো ক্ষতিপূরণও দাবি করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sawa O.S. Pontyjska (@pontyjska01)


দুদিন আগে নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে আইনজীবী খুঁজছিলেন এই মডেল। কানের লাল গালিচায় হাঁটা নিয়ে নিরাপত্তারক্ষীর সাথে তার ধস্তাধস্তির ভাইরাল হওয়া ক্লিপটিও সেই ভিডিওতে জুড়ে দিয়েছিলেন তিনি।

কানে ইউক্রেনীয় এই মডেলের ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি প্রায় দুই কোটিবার দেখা হয়েছে। যেখানে দেখা যায়, কালো পোশাক ও হাতে ভ্যানিটি ব্যাগসহ উৎসবের লাল গালিচার দিকে আসছিলেন পন্টিজস্কা। মূল ভবনের গেট থেকে বের হওয়ার পর একজন নারী নিরাপত্তাকর্মী তার পথ আটকান। তাকে পাশ কাটিয়ে মডেল সামনে এগোতে চাইলে ওই নিরাপত্তাকর্মী তাকে জাপটে ধরে পেছনের দিকে ঠেলতে থাকেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে নিরাপত্তাকর্মীকে নিয়েই পন্টিজস্কা বসে পড়েন। পরে ওই মডেল উঠে দাঁড়ালে সেখানে উপস্থিত অন্যান্য কর্মকতারা তাকে ঘিরে ধরেন এবং তাকে পেছনের দরজা দিয়ে চলে যেতে বাধ্য করেন।

Reneta

পন্টিজস্কার দাবি, বহুদিন ধরেই তার স্বপ্ন ছিলো কানের লাল গালিচায় পা রাখা। তিনি বৈধ আমন্ত্রণ পত্র নিয়েই কানের লাল গালিচায় হাঁটতে গিয়েছিলেন। তবু কেন নিরাপত্তারক্ষীরা তাকে এমন বাজেভাবে রুখে দিলেন, এবং শারীরিকভাবে হেনস্তা করলেন- তার জবাব চান। আগের ভিডিওতে তাকে সমর্থন জানাতে বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের কাছে আহ্বানও জানিয়েছিলেন।

কানের লাল গালিচায় হাঁটা নিয়ে পন্টিজস্কার মতামতের পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ আরো কিছু দেশের অভিনেত্রীরাও মুখ খুলেছেন। কানের নিরাপত্তারক্ষীদের হাতে হেনস্তার শিকার হওয়া নিয়ে অভিযোগও তুলেছেন। তাদের মধ্যে আমেরিকান গায়ক-অভিনেত্রী কেলি রোল্যান্ড, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইউনার নাম জানিয়েছে বিবিসি।

যদিও এসব অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইউক্রেনকানকান চলচ্চিত্র উৎসবমডেললাল গালিচালিড বিনোদনসাওয়া পন্টিজস্কাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মার্চ ৩১, ২০২৬

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী, ছবি: সংগৃহীত।

‘জ্বালানি কার্ড’ ও জ্বালানির মজুদ বিষয়ে যা জানাচ্ছে মন্ত্রণালয়

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপি রঙে রাঙানো হাতির ফটোশুট ও মৃত্যুকে ঘিরে বিতর্ক

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT