চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন বিজ্ঞাপনের মডেল সাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ২১, আগস্ট ২০২৩
বিনোদন
A A

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও…’- সংলাপটি একটি চিপসের বিজ্ঞাপনের। নব্বই দশকের শেষ দিকে টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনে এই সংলাপটি একজন শিশু অভিনেতার মুখে তুমুল জনপ্রিয়তা পায়। সেই শিশু অভিনেতার নাম সাদ হোসাইন।

বেশ কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল, ডেঙ্গুতে এই অভিনেতার মৃত্যু হয়েছে! যদিও পরবর্তীতে জানা যায়, সংবাদটি সত্যি নয়। মূলত নব্বই দশকের সেই শিশু অভিনেতা পরবর্তীতে অভিনয়ে নিয়মিত হননি বলে তার ঠিকুজি পায়নি কেউ। তাই বিভিন্ন সময় তাকে নিয়ে ছড়িয়েছে গুজব!

তবে এবার গুজব নয়, রবিবার জানা গেল সত্যি সত্যিই মারা গেছেন ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ খ্যাত এই অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন সাদের নিকটজনেরা।

জানা গেছে, সাদ উচ্চশিক্ষায় আমেরিকা গিয়েছিলেন। বিয়ে করেন ২০১২ সালে। স্ত্রী সহ থাকতেন নিউ ইয়র্কে। এরমধ্যে এক সন্তানের বাবাও হয়েছিলেন। সবকিছু গুছিয়ে উঠার আগেই কিডনি জটিলতায় মৃত্যু হল তার।

বছর কয় আগে সাদের লিভারের সমস্যা দেখা দেয়। পুরো নষ্ট হয়ে যায়। এটা নিয়েই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বছর দুই আগে অপারেশন করা হয়। তার পর থেকে মোটামুটি ভালোই ছিলেন। হঠাৎ করে তিন দিন আগে সাদ অসুস্থ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিল, শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিইউচিপসনিউ ইয়র্কবাংলাদেশবিজ্ঞাপনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT