পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও হরমুজ প্রণালি খোলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় প্রথমে এক্স একাউন্টে পোস্ট করে এ তথ্য জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। পরে মোদিও এই বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানান।
মোদি লিখেছেন, ‘রাষ্ট্রপতি ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলাম এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে একটি ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং সহজগম্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার বিষয়ে আমরা যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হয়েছি।’








