চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে ঢাকায় টম ক্রুজের নতুন মিশন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ১৩, জুলাই ২০২৩
বিনোদন
A A

হলিউডের সিনেমা জগতে বহুল কাঙ্খিত এবং জনপ্রিয় একটি নাম ‘মিশন: ইম্পসিবল’। দুনিয়া মাতানো এই ফ্রাঞ্চাইজির সিনেমা মানেই দুর্নিবার আকর্ষণ। এরইমধ্যে ভক্তরা নিশ্চয়ই জেনে গেছেন ‘মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ১’ মুক্তির খবর।

বাংলাদেশি দর্শকদের জন্য সুসংবাদ হলো, আন্তর্জাতিক মুক্তির দুই দিন পর ১৪ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি! ফ্রাঞ্চাইজির সপ্তম এই কিস্তিকে বলা হচ্ছে সবচাইতে আকর্ষণীয় ছবি।

ট্রেলার প্রকাশের পর এর হাইপ রীতিমত তুঙ্গে। আর মিশন: ইম্পসিবল-এর জনপ্রিয়তার সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্য তার কথা বলার অপেক্ষা রাখে না। এই ফ্রাঞ্চাইজির প্রাণপুরুষ তিনি। নতুন ছবির মধ্য দিয়ে আরো একবার পর্দায় এজেন্ট ইথান হান্টের ভূমিকায় দেখা যাবে সেই সুপারস্টার টম ক্রুজকে। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই সিনেমায় আরো আছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহমেস, সাইমন পেগ, রেবেকা ফারগুসন প্রমুখ।

ফ্রাঞ্চাইজির আগের ছবিগুলোর মতো এই ছবিতেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য এবং টম ক্রুজের অবিশ্বাস্য সব স্টান্ট রয়েছে। ৬০ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট ডামির সাহায্য ছাড়া নিজেই করেছেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সিনেমাটির শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়ে, যা ছবির প্রতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়। ২০১৯ সালে সিনেমাটির শুটিং প্রথম শুরু হয়। এরপর করোনার ফলে দীর্ঘদিন বন্ধ থাকে সিনেমার শুটিং। এ ছাড়াও ২০২০ সালে এই সিনেমার একটি অডিও রেকর্ড ফাঁস হয়ে যায় যেখানে টম ক্রুজ ও সিনেমাটির সঙ্গে যুক্ত কোনো এক কর্মীর বাগবিতণ্ডা প্রকাশ্যে চলে আসে।

এবারের গল্পটি দুই অংশে সাজানো হয়েছে। এবার মুক্তি পাচ্ছে প্রথম অংশ। বাকি গল্প ‘মিশন: ইম্পসিবল ডেড রেকনিং পার্ট টু’ নামে মুক্তি পাবে ২০২৪ সালে।

Reneta

ছবির বক্স অফিস সাফল্য নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, এবারের কিস্তিটি পেতে যাচ্ছে সেরা ওপেনিং। হলিউড রিপোর্টার বলছে, প্রথম সপ্তাহান্তে এ ছবির আয় দাঁড়াবে ৯ কোটি ডলার! টম ক্রুজের সর্বশেষ আকর্ষণ ছিল ‘টপ গান: ম্যাভেরিক’। ২০২২ সালে মুক্তি পাওয়া এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ১৫০ কোটি ডলারের বেশি! কোভিড পরবর্তী অধ্যায়ে যা ছিল বিস্ময়কর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টম ক্রুজমিশন ইমপসিবলরেবেকা ফারগুসনলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT