চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড’-এর ভিত কাঁপালেন মিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ২৯, মে ২০২৫
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়ে নজিরবিহীন ঘটনার জন্ম দিলেন মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইনালিস্ট মিলা মেগি! ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৭৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম যিনি ‘নৈতিক কারণ’ দেখিয়ে মাঝপথে এই গ্ল্যামারাস আয়োজন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন মিস ইংল্যান্ড মিলা মেগি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান, পরে ভারত ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান।

প্রতিযোগিতার মাঝখান থেকে কেন তিনি সরে দাঁড়ালেন, শুরুতে সেটা না বললেও পরে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য সান’-কে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত কারণ ব্যাখ্যা করেন।

ভারতে ‘মিস ওয়ার্ল্ড’-এর অন্য প্রতিযোগীদের সাথে মিলা মেগি

‘মিস ওয়ার্ল্ড’ আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মেগি বলেন, প্রতিযোগীদের এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা তাকে ‘যৌনকর্মীর মতো’ অনুভব করিয়েছে। এমনকি তিনি আরও বলেন, তাকে ‘নাচানো বানর’ মনে হয়েছে।

আসলে মেগির সাথে কী ঘটেছিল, যার জন্য তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন? এ বিষয়ে মিলা মেগি জানান, ৭ মে সারাদিন হায়দরাবাদে একটি প্রচারমূলক ইভেন্টে তাকে এবং অন্যান্য প্রতিযোগীদের বিলাসবহুল পোশাকে— উপস্থিত থাকতে বাধ্য করা হয়।

তবে তার কাছে সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতা ছিল এক সন্ধ্যায় তাকে মধ্যবয়স্ক ব্যবসায়ীদের সঙ্গে টেবিলে বসে তাদের ‘মনে রাখার মতো সময়’ উপহার দিতে বলা হয়।

Reneta

“আমাদের বলা হয়েছিল তাদের সঙ্গে পুরো সন্ধ্যা কাটাতে। মনে হচ্ছিল যেন আমাদের পণ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। আমি এখানে এসেছি সমাজসেবার বার্তা দিতে, নিজের উদ্যোগ তুলে ধরতে— কিন্তু এখানে আমাদের ব্যবহার করা হয়েছে অন্য উদ্দেশ্যে। একপর্যায়ে মনে হচ্ছিল, আমি যেন যৌনকর্মী।”— সাক্ষাৎকারে এমনটা বলেন মিলা মেগি।

তিনি আরও বলেন, একপর্যায়ে সবার উপস্থিতিতে সমাজসেবামূলক কাজ নিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু উপস্থিত পুরুষেরা তাতে আগ্রহী ছিলেন না। বরং এমন আচরণ করছিলেন যেন তারা প্রতিযোগীদের ‘শুধু বসিয়ে রাখার জন্য’ কিংবা ‘মনোরঞ্জনের জন্য’ সময় কাটাতে চেয়েছেন। অন্যের মনোরঞ্জনের জন্য ব্যবহার করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি মেগি।

মেগি আরো অভিযোগ করেন, প্রতিযোগিতার আয়োজকদের একজন তাকে ‘বোরিং’ বলেছিলেন এবং একবার মুখের সামনে হাততালি দিয়ে নির্দেশ দেওয়ার চেষ্টা করেন।

“আমার সামনে হাততালি দিয়ে আমাকে চুপ করিয়ে বাকিদের বললেন, ‘শোনো’। এটা খুবই অসম্মানজনক ছিল। মনে হচ্ছিল যেন আমরা প্রাপ্তবয়স্ক নই, বরং ছোট ছেলেমেয়ে।”

১৬ মে মেগি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং যুক্তরাজ্যে ফিরে যান। তার পরিবর্তে যুক্তরাজ্য থেকে এখন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ‘মিস ইংল্যান্ড’-এর রানার-আপ ও বর্তমান মিস লিভারপুল শার্লট গ্রান্ট (২৫)।

মেগি দীর্ঘদিন ধরেই মিস ওয়ার্ল্ডের সাঁতারের পোশাক পর্ব বাতিল করে তার পরিবর্তে সিপিআর (হার্ট অ্যাটাক প্রতিরোধে জীবনরক্ষা কৌশল) ও অন্যান্য জীবন রক্ষাকারী দক্ষতা দিয়ে প্রতিযোগী বাছাইয়ের পক্ষে কথা বলে আসছিলেন। এক পারিবারিক দুর্ঘটনার অভিজ্ঞতা থেকেই তিনি সিপিআর শিক্ষার প্রচারক হয়ে উঠেন।

মিস ইংল্যান্ডের পরিচালক অ্যাঞ্জি বিসলে এক বিবৃতিতে বলেন, “মিলা মেগি ব্যক্তিগত কারণে যুক্তরাজ্যে ফিরে গেছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি—স্বাস্থ্যই সবকিছুর আগে।” তবে ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। –নিউ ইয়র্ক পোস্ট

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ফ্যাশন মডেলমডেলমিলা মেগিমিস ইংল্যান্ডমিস ওয়ার্ল্ডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT