চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বিজয়ী হলেন পারিছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বাংলাদেশ-২০২১ বিজয়ী হলেন তাসনিয়া তাবাচ্ছুম পারিছা। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বিজয়ীর মাথায় ক্রাউন পরে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।

দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক। গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন দিলারা জামান, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা, অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডনসন ড্যানি।

রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

বিজয়ী পারিছা জানান, তিনি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ডান্স এবং সংগীত রপ্ত করেছেন। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে জয় করেছে নিয়েছেন বিজয়ী মুকুট। সামনে দিনগুলোতে দেশের অবহেলা নারীদের নিয়ে কাজ করতে চান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, বডি সেমিংয়ের ব্যাপারটি কিন্তু আমাদের সমাজে বিরাজমান । সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই ধরনের আয়োজন দরকার। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা উদ্যোক্তা, ছাত্রী, সিঙ্গেল মাদার, শিল্পীসহ আরও অনেক কিছু পেয়েছি। তারা সবাই শিক্ষিত। তাদের সবার মধ্যে এগিয়ে যাওয়ার একটা বড় মানসিকতা রয়েছে।

আয়োজক মালা খন্দকার বলেন, ‘বডি শেমিং বন্ধ করো’ স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও।

Reneta

বডি শেমিং বন্ধ করা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। জানা যায়, বিজয়ী পারিছা এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’র মঞ্চে অংশ নেবেন।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT