চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোংলায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলায় আহত ২

আল আমিন খানআল আমিন খান
৮:২৫ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার ১২ জানুয়ারি, বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে হামলার পর স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে। তিনি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। হামলার ঘটনায় দুইজন ব্যক্তি শারীরিকভাবে আহত হন। এ সময় ঘটনাস্থলে থাকা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি-ধামকি দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।

আহতদের একজন মাইনুল বলেন, একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোয়া মাহফিলটি বানচাল করতেই এই ঘটনা ঘটানো হয়।

Reneta

রামপাল উপজেলার ৬ নম্বর হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছোবহান মোল্লা বলেন , হামলার সময় জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াদুর্বৃত্তদের হামলাদোয়া মাহফিলবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আরিফিন শুভর বলিউড অভিষেক, ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘জ্যাজ সিটি’!

মার্চ ১৯, ২০২৬

‘ইরান এখনও পুরোপুরি ভেঙে পড়েনি তবে দুর্বল হয়েছে’

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে একদিনে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যেসব দেশে আজ ঈদ

মার্চ ১৯, ২০২৬
এআই প্রযুক্তির সহয়তায় তৈরি

ঈদের ‘লম্বা ছুটি’ গ্রামীণ অর্থনীতিতে কী প্রভাব ফেলছে?

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT