চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউতে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে এই হামলায় ডিআরইউ’র তিন কর্মচারী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজ শুক্রবার সকাল ১০টা ও বেলা ১২টার দিকে দুইবার এ ঘটনা ঘটে। সেসময় আহত হন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টাফ বাবুল, ম্যানেজার জহির ও একজন ক্যান্টিন কর্মী। তাদের মধ্যে বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন চ্যানেল আই অনলাইনকে বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা বাবুলসহ দুই কর্মীকে মারধর করে। এসময় তাদের সবার হাতে লাঠিসোটা ছিল।

প্রত্যক্ষদর্শী সিকিউরিটি কর্মীরা বলেন, সকালে বাবুলকে পথে একা পেয়ে তারা মারধর করে। পরে আরও শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসে। তারা বাবুলকে একা পেয়ে তার মাথায় লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করে।

শাহবাগ থানায় অবস্থান করা ডিআরইউয়ের একজন কর্মী জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের পাঁচজন কর্মীর নামে মামলা করতে থানায় এসেছি। এই হামলার মূলে তারাই ছিল। তাদের প্রত্যক্ষ প্ররোচণায় হামলা ও আমাদের সহকর্মী আহত হয়েছে।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমরা অভিযোগ পেয়েছি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আহত ৩ঢাকা রিপোর্টার্স ইউনিটিদুর্বৃত্তদের হামলাশাহবাগ থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT