চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মির্জাপুর’ অভিনেতার মরদেহ উদ্ধার, বলিউডে চাঞ্চল্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ললিতের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ব্রহ্মা মিশ্র। বৃহস্পতিবার মুম্বাইয়ের বাসা থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করলো পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভার আবাসন থেকে উদ্ধার হয়েছে অভিনেতা ব্রহ্মা মিশ্রর দেহ।

পুলিশ সূত্রে খবর, তার দেহে পচন ধরতে শুরু করেছিল। ব্রহ্মা মিশ্রর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গত ২৯ নভেম্বর বুকে যন্ত্রণার জেরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি, ডাক্তার তাকে বেশ কিছু ওষুধপত্র দেয়। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে অভিনেতার, তবে তা স্পষ্ট নয়।

জানা গেছে, ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ব্রহ্মর দেহ। পুলিশ বলছে, অটোপসি রিপোর্ট এলেই অভিনেতার মৃত্যুর কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে দু-তিন দিন আগেই মৃত্যু হয়েছে তার, এমনটাই প্রাথমিক তদন্তে বলা হয়েছে।

ভারতের ভোপালে জন্ম ব্রহ্মার। ২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ ছবির সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ। দঙ্গল, বদ্রিনাথ কি দুলহানিয়া, সুপার ৩০-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। পর্দায় অভিনয়ের পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন।

Reneta

অভিনেতা মনোজ বাজপেয়ী ছিল তার রোল মডেল। মনোজের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখলেন ব্রহ্মা মিশ্রা, কিন্তু অধরাই থাকল সেই স্বপ্ন। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে।

ব্রহ্মা মিশ্রার ‘মির্জাপুর’ কো-স্টার দিব্যেন্দু ওরফে মুন্না ভাইয়া সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শান্তিতে ঘুমিও ব্রহ্মা মিশ্রা। আমাদের ললিত আর নেই, আসুন সকলে ওর আত্মার শান্তি কামনা করি’।

ট্যাগ: দঙ্গলবদ্রিনাথ কি দুলহানিয়াবলিউডমির্জাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি ১, ২০২৬

৪৯৬ রানের ম্যাচে কিষাণের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT