চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা মানেই আলোচনার বড় অংশ উইকেট। উইন্ডিজের বিপক্ষে সিরিজেও ব্যতিক্রম নয়। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের দিকেও মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন গেল। বললেন, বরাবরের মতো এই সিরিজেও স্পিন সহায়ক হবে উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স।

কেমন উইকেটে খেলবে বাংলাদেশ? সিমন্স জানালেন, মিরপুরের উইকেট তার চেয়ে সংবাদমাধ্যমের বেশি চেনা। বলেছেন, ‘আমার চেয়ে আপনারাই মিরপুর ভালো চেনেন, তাই না? মিরপুরের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন আপনারা। আমাকে জিজ্ঞেস করছেন কারণ আমি উইকেট দেখেছি। দেখে মনে হয়েছে, মিরপুরের সচরাচর উইকেটের মতোই। এতে টার্ন থাকবে। যা ভালো।’

সিমন্সের পর সংবাদ সম্মেলনে আসেন উইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি ও অধিনায়ক শাই হোপ। তাদের কাছেও উইকেটের ব্যাপারে প্রশ্ন যায়। হোপ বললেন, উইকেট যেমনই হোক মানিয়ে নিতে হবে।

‘উইকেট দেখিনি। অনুশীলন শুরুর পর দেখতে পারি। তবে প্রধান কোচের সঙ্গে যা কথা হয়েছে, আমরা যেমন উইকেটের সঙ্গে পরিচিত, এরচেয়ে ভিন্ন হবে। তবে দেশের বাইরে খেললে এমনই হয়। দ্রুত মানিয়ে নিতে হবে। এটিই গুরুত্বপূর্ণ।’

কোচ ড্যারেন সামি বললেন, ‘জানি না কীভাবে এটি বর্ণনা করবো। বলতে পারি, উইকেট নিয়ে আমরা খুব বেশি ভাববো না। কারণ যেখানেই যাই না কেন, একই নীতি থাকে। আপনাকে সেই কন্ডিশনগুলোর মূল্যায়ন করতে হবে। এটি করলে সিদ্ধান্ত নিতে পারবেন যে, আপনার কী প্রয়োজন। তারপর তা অনুযায়ী নিজেকে প্রস্তুত করবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টসসিমন্সস্যামিহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT