চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ১৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

নাহিদ রানা, রিশাদ হোসেন, লিটন দাস ও সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি টাইগার অলরাউন্ডারকে ডেকেছে রিশাদ-সাকিবের দল লাহোর কালান্দার্স। ৪ দিনের জন্য মিরাজকে ছাড়পত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

সোমবার মিরাজের এনওসির বিষয়টি জানিয়েছে বিসিবি। আগামী ২২-২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি দেয়া হয়েছে তাকে।

বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি সিরিজ খেলছে, সেই দলে নেই মিরাজ। বিসিবির অনাপত্তিপত্র পাওয়ায় দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে চলেছেন ২৭ বর্ষী তারকা অলরাউন্ডার।

রোববার পেশোয়ার জালমির বিপক্ষে লাহোর জার্সিতে এ মৌসুমের অভিষেক হয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে অবশ্য সাকিব ছিলেন মলিন। ব্যাটে গোল্ডেন ডাকের পর বলে ২ ওভারে খরচ করেছেন ১৮ রান। অবশ্য ম্যাচ জিতে নিয়েছে লাহোর। যা তাদের নিয়ে গেছে পিএসএলে আসরের প্লে-অফে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবাংলাদেশবিসিবিমিরাজলাহোরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT