বৃদ্ধাশ্রমে ছুরি, কাচি ও ব্লেড দিয়ে নিজেই অসুস্থদের হাত, পা ও আঙ্গুল অপারেশন করতেন বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন মিল্টন সমাদ্দার। মিল্টনের স্ত্রী মিতু হালদার গোয়েন্দাদের জিজ্ঞাসায় বলেছেন, তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে তদন্তকারীরা বলছেন, ওই আশ্রমে নিয়মিত যাতায়াত করা মিতু কোনভাবেই দায় এড়াতে পারেন না। এদিকে, শিশু অপহরণ মামলায় মিল্টন সমাদ্দারকে আবারো ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।







