গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের জবাব জাতিসংঘকে দিতে হবে মন্তব্য করে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরাইলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণার দাবিও জানানো হয়। ইসরাইলের পণ্য বর্জন ও দেশটিকে একঘরে করে রাখার দাবি জানান রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজকরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে লাখো জনতার শ্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ।







