চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখপতিদের সঞ্চয় বাড়ছে, অর্থ কমছে কোটিপতিদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাংক খাতে আমানত রাখার কাঠামোতে পরিবর্তন আসছে। আগে কোটিপতি বা উচ্চবিত্তদের সঞ্চয় বেশি হারে বাড়ত। লাখপতি বা মধ্যবিত্তের সঞ্চয় বাড়ত তুলনামূলক কম। গত এক বছরে এ ধারায় পরিবর্তন এসেছে। এখন কোটিপতিদের সংখ্যা বেড়েছে, তবে তাদের সঞ্চয় কমেছে। এর মধ্যে বড় অঙ্কের কোটিপতির সংখ্যা কমেছে। লাখপতির সংখ্যা বাড়ার পাশাপাশি তাদের সঞ্চয়ও বেড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কোটিপতিদের আমানত বেশি কমেছে। এর মধ্যে ৫০ কোটি টাকার ওপরে আমানত রয়েছে এমন কোটিপতিদের আমানত যেমন কমেছে, তেমনই কমেছে তাদের সংখ্যাও। একই সঙ্গে ২৫ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার আমানতকারীর সংখ্যা কমার পাশাপাশি তাদের আমানত কমেছে। তবে ৫০ কোটি টাকার আমানতকারীদের চেয়ে তাদের আমানত কম কমেছে।

কোটিপতিদের আমানত কমার কারণ হিসাবে তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক কারণে ধনাঢ্য ব্যক্তিদের একটি অংশ দেশত্যাগ করেছেন। তারা নানাভাবে আমানত তুলে নিয়েছেন। যে কারণে রাজনৈতিক পট পরিবর্তনের সময় আমানত তোলার ওপর সিলিং বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ে বড় আমানতকারীরা টাকা তুলে নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকে মাঝারি মানের আমানতকারীদের সংখ্যা যেমন বেশি, তেমনই তাদের আমানতও বেশি। এটি ব্যাংক খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। কারণ, এতে ব্যাংকে আমানতের ঝুঁকি কমছে।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছোট থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনই তাদের আমানতের পরিমাণও বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ। তাদের জমা আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ১০০ কোটি টাকা। গত ডিসেম্বরে এ খাতের আমানতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৮ লাখে। আমানত বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭০০ কোটি টাকা। আলোচ্য সময়ে এ খাতে আমানতকারীর হিসাব বেড়েছে ১ কোটি ৮৮টি। একই সময়ে আমানত বেড়েছে ১৮ হাজার ৬০০ কোটি টাকা।

২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকে ২ লাখের বেশি থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের হিসাব ছিল ৯৩ লাখ ৫২ হাজার। এসব হিসাবে জমা ছিল ৫ লাখ ২৫ হাজার ২০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ ধরনের আমানতকারীদের হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখ ৪৬ হাজার। এসব হিসাবে জমা রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতের আমানতকারীর হিসাব বেড়েছে ১৭ লাখ ৯৪ হাজারটি এবং জমা অর্থ বেড়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট আমানতের ৫৫ শতাংশ। অর্থাৎ এই শ্রেণির আমানতকারীদেরই ব্যাংক হিসাব মোট আমানতের অর্ধেকের বেশি রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ২৫ লাখের বেশি থেকে ৫০ লাখ টাকা আমানতকারীর হিসাব সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার। তাদের জমা আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৭ হাজার ৬০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীর হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার। তাদের আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩০০ কোটি টাকায়। আলোচ্য সময়ে আমানতকারীর হিসাব বেড়েছে ৫৪ হাজার। জমা অর্থের পরিমাণ বেড়েছে ১৯ হাজার ৭০০ কোটি টাকা।

Reneta

৫০ লাখের বেশি থেকে ১ কোটি টাকা পর্যন্ত জমা আমানতকারীর সংখ্যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১ লাখ ৬২ হাজার। ওই সময়ে তাদের জমা অর্থের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৪০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীর হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার। তাদের জমা অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩০০ কোটি টাকা। আলোচ্য সময়ে আমানতকারী বেড়েছে ২০ হাজার এবং জমা অর্থের পরিমাণ বেড়েছে ১৩ হাজার ৯০০ কোটি টাকা।

১ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর হিসাব ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ৩৫ হাজার ৩৯৪টি। এসব হিসাবে জমা অর্থ ছিল ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীর হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩১৬টিতে। এসব হিসাবে জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার ১০০ কোটি টাকায়। আলোচ্য সময়ে আমানতকারীর হিসাব বেড়েছে ২ হাজার ৯৬৭টি এবং এর বিপরীতে জমা অর্থের পরিমাণ কমেছে ৪০০ কোটি টাকা।

২৫ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার হিসাবধারী আমানতকারী ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৪১ জন। এসব হিসাবে জমা ছিল ৪ হাজার ৯০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের আমানতকারীদের হিসাব কমে দাঁড়িয়েছে ১০৭টিতে। জমা অর্থের পরিমাণও কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকায়। আলোচ্য সময়ে আমানতকারী কমেছে ৩৪ জন এবং জমা অর্থের পরিমাণ কমেছে ১ হাজার কোটি টাকা।

২০২৪ সালের ডিসেম্বরে ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর হিসাব সংখ্যা ছিল ৪৪টি। এতে জমা অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ৪০০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ খাতের হিসাব সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩টিতে। এসব হিসাবে জমা অর্থ কমে হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। আলোচ্য সময়ে আমানতকারী কমেছে ৩১ জন এবং জমা অর্থের পরিমাণ কমেছে ৪ হাজার ২০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ খাতে আমানতকারী ও জমা অর্থ অস্বাভাবিক হারে কমেছে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমানতকেন্দ্রীয় ব্যাংককোটিপতিলাখপতিদের সঞ্চয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬

এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে ইতালির, কী সেই সমীকরণ?

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT