মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ

৬ দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায়ি খামারিরা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দুধের দাম বৃদ্ধি করা, সমবায় ভিত্তিক মিল্ক ভিটা পরিচালনা কমিটি গঠনসহ ৬ দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায়ী খামারিরা।
রোববার ২ নভেম্বর সকাল থেকে সমবায়ীরা তাদের খামার থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেননি।
খামারিরা জানান, ক্রমাগতভাবে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে ৪৮ টাকা থেকে ৫১ টাকার মধ্যে। এতে দুধ বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। তাই বাধ্য হয়ে দুধ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম ৬০ টাকা করার দাবি জানান সমবায় খামারিরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






