চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল নেই মেসির, জয় নেই মিয়ামির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব প্রীতি ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন লিওনেল মেসি, জালের দেখা পাননি মহাতারকা। মেজর লিগ সকারের আরেক দল অরল্যান্ডো সিটির বিপক্ষে জয় পায়নি ইন্টার মিয়ামিও। এ ম্যাচের মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ হল মেসিবাহিনীর।

ফ্লোরিডার রেমন্ড জেমস স্টেডিয়ামে শনিবার সকালে অরল্যান্ডো সিটির সঙ্গে ২-২তে ড্র করেছে মিয়ামি। মিয়ামির গোল দুটি করেন তাদেও আলেন্দে ও ফাফা পিকাল্ট, প্রতিপক্ষের গোল দুটি মার্টিন ওজেদা ও রামিরো এনরিকে করেন।

মাঠে অবশ্য আধিপত্য দেখিয়েছে মিয়ামিই। ৬০ শতাংশ সময় বল দখলে ছিল হাভিয়ের মাশ্চেরানোর দলের। গোলেও শট নিয়েছে বেশি। ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে। অন্যদিকে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে অরল্যান্ডো সিটি।

ম্যাচের ১৫ মিনিটের মধ্যে লিড পেয়ে যায় অরল্যান্ডো। সমতায় ফিরতেও বেশি সময় নেননি মেসি-সুয়ারেজরা। সাত মিনিটের মধ্যে লুইস সুয়ারজের থেকে বল পেলে প্রতিপক্ষ জালে পাঠান আলেন্দে। আর্জেন্টিনা থেকে সদ্যই মিয়ামিতে যোগ দিয়েছেন ২৫ বর্ষী ফরোয়ার্ড।

বিরতির পর ৫৪ মিনিটে রামিরো এনরিকের গোলে আবারও এগিয়ে যায় অরল্যান্ডো। এবার ম্যাচে ফিরতে বেগ পেতে হয়েছে মেসিবাহিনীর। হারের দ্বারপ্রান্তে থাকা মিয়ামি নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে, দলকে সমতায় ফেরান ফাফা পিকাল্ট। তাতে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে মাশ্চেরানোর দল।

১৮ ফেব্রুয়ারি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে প্রথম লেগ দিয়ে মৌসুম শুরু করবে মিয়ামি। ২২ ফেব্রুয়ারি চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরল্যান্ডোনিউইয়র্ক সিটিমিয়ামিমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬

দলের সাফল্যে নিজের অবদান দেখছেন না তামিম, কৃতিত্ব দিলেন শান্ত-সিমন্সদের

মে ২১, ২০২৬

রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT